সংবাদদাতা: সাগরী গমেজ
রাজশাহী ধর্মপ্রদেশের বোর্ণী ধর্মপল্লীর সেন্ট লুইস প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২৬ জানুয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারি ফাদার দিলীপ এস. কস্তা। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ফাদার আন্তনী হাঁসদা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও, প্রাথমিক শাখা প্রধান সিস্টার আসন্তা হাঁসদা, ম্যানেজিং কমিটির সদস্যগণ, বর্তমান ও প্রাক্তন শিক্ষকগণ। এছাড়াও অবিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন শরীফ, পবিত্র বাইবেল ও গীতা থেকে পাঠ করার মাধ্যমে সৃষ্টিকর্তাকে স্মরণ করা হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে। শিক্ষক ও অভিভাবকদের জন্যও খেলার ব্যবস্থা করা হয়।




