সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন

প্রভু নিবেদন ধর্মপল্লী সুরশুনিপাড়াতে মহাসমারোহে অনুষ্ঠিত হলো ধর্মপল্লীর পর্ব ও হস্তার্পণ সংস্কার অনুষ্ঠান। ২ ফেব্রুয়ারী পর্বদিনের খ্রিস্টযাগে ৮ জন যাজক, ১০৭ জন হস্তার্পণ প্রার্থী এবং আনুমানিক ১৪০০ খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন ফাদার উইলিয়াম মুর্মু।

খ্রিস্টযাগের পূর্বে ফাদার উইলিয়াম মুর্মু’কে মাহালী ও সাঁন্তালি নৃত্য এবং পা ধোয়ানোর মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। খ্রিস্টযাগের উপদেশে তিনি হস্তার্পণ প্রার্থীদের বলেন, তোমরা হস্তার্পণ সাক্রামেন্তের মধ্য দিয়ে খ্রিস্টের সৈনিক হবে, মন্দতার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং বিশ্বাসে পরিপুষ্ট হবে। ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সবার সক্রিয় অংশগ্রহণের ফলে এই অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। তিনি হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণকারীদের বিশ্বাসের জীবনে সক্রিয় থাকতে অনুপ্রাণিত করেন।

খ্রিস্টযাগের পর যাজকদের সংবর্ধনা প্রদান, প্রধান পৌরহিত্যকারী যাজককে দান সামাং, হস্তার্পণ গ্রহণকারীদের সার্টিফিকেট এবং পবিত্র বাইবেল উপহার দেওয়া হয়। দুপুরের আহারের পর ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিজয়ী দলগুলোকে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us: