সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়

ভূতাহারা ধর্মপল্লীর লক্ষ্মীডাঙ্গা গ্রামে হস্তার্পণ সংস্কার প্রদান করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। ৭ ফেব্রুয়ারী দশটি গ্রামের ১৪৭ জন প্রার্থী হস্তার্পণ সাক্রামেন্ত লাভ করেন। খ্রিস্টযাগের উপদেশে বিশপ প্রার্থীদের শয়তানের বিরুদ্ধে যুদ্ধে পবিত্র আত্মার সহায়তা যাচনা ও প্রার্থনার উপর জোর দেওয়ার কথা বলেন। তিনি বলেন, অংশগ্রহণকারী মণ্ডলী হয়ে আমরা যেন সক্রিয়ভাবে উপাসনা ও মণ্ডলী গঠনের কাজ করি।

পাল পুরোহিত ফাদার সুশীল লুইস শুভেচ্ছা বক্তব্যে সকল হস্তার্পণ গ্রহণকারীদের অভিনন্দন জানান ও যিশুর সৈনিক হয়ে যিশুর বাণীর সাক্ষ্য বহন করতে আহ্বান জানান। ধর্মপল্লীর দুই কৃতিসন্তান লক্ষ্মীডাঙ্গা গ্রামের ফাদার খোকন বাড়ো, সিএসসি ও কাটনা গ্রামের ফাদার মাইকেল হাঁসদা, সহকারী পুরোহিত ফাদার যোহন মিন্টু রায়, ফাদার উজ্জ্বল গমেজ, ৫ জন সিষ্টার এবং প্রায় চারশত খ্রিস্টভক্ত হস্তার্পণ প্রদান খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন। হস্তার্পন খ্রিস্টযাগের পর বিশপ মহোদয়কে সংবর্ধনা এবং বিভিন্ন উপহার প্রদান করা হয়।

 

Please follow and like us: