সংবাদদাতা: সাগরী গমেজ

রাজশাহী ধর্মপ্রদেশের বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস। ৮ জানুয়ারি শিশুমঙ্গল দিবসে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা, ফাদার উত্তম রোজারিও, ফাদার ব্লেইজ সুমিত কস্তা, সিস্টারগণ, গ্রাম থেকে আগত দুইশত শিশু ও পরিচালিকাবৃন্দ।

শিশুদের জন্য খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার আন্তনী হাঁসদা। খ্রিস্টযাগের উপদেশে তিনি শিশুদের জগতের লবনের সাথে তুলনা করে বলেন, তোমাদের মধ্যে নানা ধরণের গুণাবলী লুকায়িত রয়েছে। আর সেগুলো অনুশীলন করতে পারলে ভবিষ্যতে বড় কিছু হয়ে উঠতে পারবে। তিনি আরো বলেন, শিশুদের জন্য দরকার যত্ন ও ভালবাসা। পিতামাতা ও অভিভাবক হিসাবে শিশুদের মানবিক ও মানসিক গঠনের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

খ্রিস্টযাগের পর শিশুদের অংশগ্রহণে শোভাযাত্রা, বাইবেলভিত্তিক নাটিকা, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Please follow and like us: