সংবাদদাতা: ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস
সাধু যোসেফের ধর্মপল্লী রহনপুরে অনুষ্ঠিত হলো শিশুদের প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার । ১৫ ফেব্রুয়ারি রবিবার ধর্মপল্লীর ২৭ জন ছেলেমেয়ে প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে। ১৪ ফেব্রুয়ারি শিশুরা পাপস্বীকার সংস্কার গ্রহণের মধ্য দিয়ে নিজেদেরকে শুচি-শুভ্র করে তুলে।
খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন পাল পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা। তিনি উপদেশে শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা আজ থেকে যিশুর সাথে দেহ-মনে ও আত্মায় সংযুক্ত হয়েছ। আমরা প্রতিদিন যা খাই ও পান করি আমরা তা হয়ে উঠি। যেহেতু আজকে তোমরা যিশুর দেহ ও রক্তকে খাদ্য ও পানীয়রূপে গ্রহণ করছ তাই এখন থেকে তোমাদের কাজ ও দায়িত্ব হবে প্রতিদিন যিশুর মতো হয়ে উঠা।
খ্রিস্টযাগের পর প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
Please follow and like us:




