সংবাদদাতা: ফাদার বিনেশ তিগ্যা
বেনীদুয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে পবিত্র শিশুমঙ্গল দিবস। ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিশুমঙ্গল দিবসে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ২৫০ জন শিশু অংশগ্রহণ করে।
শিশুমঙ্গল দিবসের মূলসূর ছিলো ‘‘শিশুরাই শিশুদের সাহায্য করে”। মূলসুরের আলোকে আলোচনা করেন পাল পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া। তিনি বলেন, শিশুরা সহজ-সরল। আর শিশুদের মতো মানুষদের জন্যে স্বর্গের দরজা খোলা রয়েছে। শিশুরা শিশুদের ভালবাসে, শিশুদের কথা চিন্তা করে।
শিশুদের অংশগ্রহণে শোভাযাত্রা এবং বিভিন্ন ধরণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Please follow and like us:




