সংবাদদাতা: ফাদার জের্ভাস গাব্রিয়েল মুর্মূ

উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিশুমঙ্গল দিবসে পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারাণ্ডী, পিএমএস বাংলাদেশের জাতীয় পরিচালক ফাদার পিটার শ্যানেল গমেজ, ফাদার শেখর ফ্রান্সিস কস্তা, ফাদার জের্ভাস গাব্রিয়েল মুর্মূ, ফাদার পিউস গমেজ, সিস্টার, পরিচালিকাসহ ৪৩০ জন শিশু অংশ্রহণ করে। শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিলো “খ্রিস্টে আমরা এক, প্রেরণকর্মে ঐক্যবদ্ধ”।

পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন ফাদার পিটার শ্যানেল গমেজ। উপদেশে তিনি শিশুদের বলেন, তোমরা মণ্ডলীর কর্ণধার; তোমরাই একদিন মণ্ডলীকে পরিচালনা করবে। তোমরা নিজেরাই নিজেদেরকে সাহায্য করবে, তোমরা ক্ষুদ্র দানের মধ্য দিয়ে বড় মাপের মন গড়ে তুলবে। পবিত্র খ্রিস্টযাগের শেষে শিশুদের অংশগ্রহণে শোভাযাত্রা করা হয়।

বাইবেলের ঘটনার আলোকে শিশুদের অংশগ্রহণে ছিলো নাটিকা। নাটিকার শুরুতে ফাদার ফাবিয়ান মারাণ্ডী শিশুদের উদ্দেশ্যে বলেন, এখন তোমাদের শিক্ষার সময়; এই সময় তোমরা যত পারো, শিক্ষা গ্রহণ কর। যাতে ভবিষ্যতে মণ্ডলীতে কাজ করতে পার। ফাদার পিউস গমেজ বলেন, তোমরা পরস্পরের হাত ধরে এগিয়ে চল, অনেকদূর এগিয়ে চল, যিশুকে ধারণ করে এগিয়ে চল।
দুপুরের আহারের পর শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Please follow and like us: