সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়

‘শিশুদের আমার কাছে আসতে দাও’ মূলভাবের উপর শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী, ভূতাহারায় অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস। ৭ মার্চ অনুষ্ঠানে ৩৯৫ জন শিশু, ২৮ জন এনিমেটর, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার লুইস পেরেরা, ফাদার মাইকেল হেম্ব্রম ও সিস্টারগণ উপস্থিত ছিলেন।

আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের মধ্যে আরো ছিল উদ্বোধনী প্রার্থনা, প্রদীপ প্রজ্জলন, এবং নৈতিকতা বিষয়ে সহভাগিতা, বিভিন্ন দলে দলে প্রার্থনা শেখানো, খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার লুইস পেরেরা। তিনি উপদেশে বলেন, প্রত্যেক শিশুকে ভালো মানুষ, সত্যবাদী এবং পড়াশুনায় মনোযোগী হতে হবে।

পরিশেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please follow and like us: