সংবাদদাতা: ফাদার ব্লেইজ সুমিত কস্তা

বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে পালকীয় সম্মেলন। পালকীয় সম্মেলনের মূলসুর ছিলো, “আমার ধর্মপল্লী, আমার দায়িত্ব”। ৫ মার্চ অনুষ্ঠিত পালকীয় সম্মেলনে উপস্থিত ছিলেন ফাদার দিলীপ এস. কস্তা, ফাদার আন্তনী হাঁসদা, ফাদার উত্তম রোজারিও, ফাদার ব্লেইজ কস্তা, ২ জন সিস্টার এবং ১৭০ জন খ্রিস্টভক্ত।

ফাদার আন্তনী হাঁসদা শুভেচ্ছা বক্তব্যে বলেন, ধর্মপল্লীর খ্রিস্টভক্ত হিসেবে আমাদের পূর্ণ সহায়তা ও দায়িত্বশীলতাই ধর্মপল্লীকে উজ্জ্বীবিত রাখতে পারে এবং ধর্মপল্লীর প্রতি আমাদের ভালবাসা প্রকাশ করে। ফাদার দিলীপ এস. কস্তা মূলসুরের উপর আলোচনায় বলেন, ধর্মপল্লী আমাদের বিশ্বাসের পরিবার, প্রার্থনার কেন্দ্র, খ্রিস্টিয় জীবনের আধ্যাত্মিক শক্তি লাভের স্থান। একটি পরিবার যেমন ভালোবাসা, যত্ন এবং সহযোগিতায় দাঁড়িয়ে থাকে, তেমনি ধর্মপল্লীও আমাদের সবার সম্মিলিত সহযোগীতায় বিশ্বাসের যাত্রায় এগিয়ে যায়।

পালকীয় সম্মেলনে গ্রামভিত্তিক দলীয় আলোচনার জন্য নির্দিষ্ট প্রশ্ন দেওয়া হয় এবং দলীয় আলোচনার উপর ভিত্তি করে প্রতিবেদন ও পদক্ষেপসমূহ পাঠ করা হয়।

Please follow and like us: