সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়

রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে অর্থ ব্যবস্থাপনা ও হিসাব সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ সেমিনার। ৫ থেকে ৭ মার্চ রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের উদ্যোগে ও কারিতাস রাজশাহী অঞ্চলের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজশাহী ধর্মপ্রদেশের অধীনন্থ কলেজ, হাইস্কুল ও জুনিয়র হাইস্কুলসমূহের প্রতিষ্ঠান প্রধান ও হিসাব রক্ষকগণ সেমিনারে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী। এ সময় কারিতাসের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্যও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারী ফাদার যোহন মিন্টু রায় সকলকে শুভেচ্ছা জানিয়ে এ প্রশিক্ষণে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী স্বচ্ছ হিসাবের গুরুত্ব তুলে ধরে সকলকে সক্রিয় অংশগ্রহণের অহ্বান জানান। কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আরোক টপ্য বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেন দৈনিক আয়-ব্যয়ের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করি। এ প্রশিক্ষণে শিক্ষা কমিশনের প্রত্যাশা এবং প্রতিষ্ঠান প্রধান ও হিসাবরক্ষকগণের আবশ্য পালনীয় দায়িত্বসূহ তুলেন ধরেন ফাদার যোহন মিন্টু রায়।

কারিতাস রাজশাহী অঞ্চলের হিসাব কর্মকর্তা ফ্রান্সিস কিস্কু ছিলেন প্রধান প্রশিক্ষক। তিনি প্রতিষ্ঠানের আয়-ব্যায়, বিল-ভাউচার, আর্থিক ব্যবস্থাপনা, সরকারী ভ্যাট-টেক্স, দরপত্র বিশ্লেষণ, বাজেট তৈরী এবং আর্থিক ব্যবস্থাপনার সার্বিক বিষয় তুলে ধরেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষা কমিশনের বর্তমান উপদেষ্টা ফাদার দিলীপ এস. কস্তা ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, যা শিখেছি তা যেন প্রতিটি প্রতিষ্ঠানে কজে লাগানো হয়।

 

Please follow and like us: