সংবাদদাতা: সুশীল টুডু
ধর্মপ্রদেশীয় খ্রিস্টভক্তজনগণ বিষয়ক কমিশনের উদ্যোগে চাঁদপুকুর ধর্মপল্লীতে উত্তর ভিকারিয়ার সকল ধর্মপল্লীর নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ৮ মার্চ দিবসের শুরুতে বর্ণাঢ্য র্যালি; তারপর মূলসুর “অর্জনের জন্য প্রদান” বিষয়ে আলোচনা করেন ফাদার বাবলু কোড়াইয়া। তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও মাণ্ডলিকভাবে পারস্পরিক সম্পদ, জ্ঞান ও সময় প্রদান করা যায়। আত্মত্যাগ ও নিঃস্বার্থ দান, ভালোবাসা একান্ত প্রয়োজন। অন্যদের প্রদানের মাধ্যমে প্রকৃত আনন্দ ও সুখ রয়েছে।
ফাদার উইলিয়াম মুরমু নারী ও কন্যার অধিকার, ন্যায়বিচার ও করণীয় বিষয়ে সহভাগিতা করেন। তিনি বলেন, পরিবার, সমাজ ও মণ্ডলীতে নারীদের জন্য সমতা, ন্যায়বিচার নিশ্চিত করা দরকার। নারী ও পুরুষ আলাদা নয়। সকল মানুষকে সমানভাবে দেখা ও ভালোবাসা হলো মানুষের দায়িত্ব।
Please follow and like us:




