সংবাদদাতা: ফাদার মুকুট গ্রেগরী

রহনপুর, সাধু যোসেফের ধর্মপল্লীতে খ্রিস্টভক্তদের উপস্থিতিতে ১০ জনকে বাণীপাঠক ও বেদীসেবক দায়িত্ব প্রদান করা হয়। ১৪ মার্চ খ্রিস্টযাগে পৌরহিত্য করেন পাল পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা এবং সহ-অর্পণকারী হিসেবে উপস্থিত ছিলেন ফাদার লিংকন কস্তা।

ফাদার সুশান্ত ডি’কস্তা উপদেশে বলেন, মণ্ডলীতে বাণীপাঠক ও বেদীসেবকের অবদান অনেক। আমি বিশ্বাস করি আপনারা আমাদের এ খ্রিস্টমণ্ডলী গঠনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবেন। আশা করি আপনারা আন্তরিকতার ও নিষ্ঠার সাথে পুণ্য উপাসনায় সেবা প্রদান করবেন। আপনাদের এ সেবামূলক কাজ দেখে যেন আরও খ্রিস্টভক্তগণ এ পদ গ্রহণে অনুপ্রাণিত হতে পারেন।

খ্রিস্টযাগের পরে বাণীপাঠক ও বেদীসেবক দায়িত্ব লাভকারীরা অনুভূতি ব্যক্ত করে বলেন, আজ আমাদের জীবনে অতি আনন্দের দিন। আমরা প্রতিষ্ঠিত বাণীপাঠক ও বেদীসেবক হওয়ার মধ্য দিয়ে আরও পবিত্র ও যোগ্যভাবে ঈশ্বরের সেবা করতে পারব।

Please follow and like us: