সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস 

আন্ধারকোঠা ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে যুবাদের প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি। ১৪ মার্চ সেমিনারে ৭০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। মূলসুর হিসেবে নেওয়া হয়েছিল “প্রায়শ্চিত্তকাল: পাপ থেকে মন ফিরানোর সময়”।

‎দিনব্যাপী এই সেমিনারে মুলসুরের ওপর আলোচনা করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও। প্রায়শ্চিত্তকালীন সময় কিভাবে আমাদেরকে চলতে হবে এবং পাপকাজ থেকে দূরে থাকতে সহায়ক বিষয়গুলো সম্পর্কে তিনি আলোকপাত করেন । তিনি বলেন, আমাদের এই সময়ে অন্যকে সেবাদান ও দয়ার কাজের মাধ্যমে সাহায্য করতে হবে।

‎পাপস্বীকার ও খ্রিস্টযাগের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।

Please follow and like us: