সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়
ভূতাহারা ধর্মপল্লীতে ১৫ মার্চ রবিবাসরীয় খ্রিস্টযাগে ১০৩ জন শিশু-কিশোরকে প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদান করা হয়। এরপূর্বে প্রায় এক সপ্তাহব্যাপী সাক্রামেন্ত, বাইবেল, প্রার্থনা, নৈতিক মূল্যবোধ, উপাসনা বিষয়ে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী ফাদার যোহন মিন্টু রায়।
খ্রিস্টযাগের উপদেশে তিনি বলেন, ‘প্রার্থনার অস্ত্র দিয়ে তোমরা শয়তানের প্রলোভন ও পাপ জয় করবে। যিশুর সাথে যে ভালবাসার বন্ধন আজ তৈরী হচ্ছে সেই ভালবাসা যেন আজীবন অটুট থাকে। খ্রিস্টপ্রসাদ গ্রহণের পূর্বে সর্বদাই তোমাদের হৃদয়াসন সাজাবে এবং ভালবাসা-যতেœ প্রভু যিশুকে সেখানে রাখবে।
খ্রিস্টযাগের পর ছিল পুরস্কার বিতরণ এবং প্রথম খ্রিস্টপ্রসাদের স্মৃতিকার্ড ও যিশু হৃদয়ের ছবি বিতরণ।
Please follow and like us:




