সংবাদদাতা: ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস
রহনপুর ধর্মপল্লীর প্রতিপালক, কুমারী মারীয়ার স্বামী সাধু যোসেফ’র পর্ব ও তীর্থ উদযাপিত হয়েছে। ১৯ মার্চ পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও; এছাড়াও আরো নয়জন যাজক উপস্থিত ছিলেন। আধ্যাত্মিক প্রস্তুতিস্বরূপ নয়দিনব্যাপী নভেনা, পাপস্বীকার ও আগেরদিন সন্ধ্যায় আলোক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
খ্রিস্টযাগের উপদেশে বিশপ বলেন, যোসেফ নামের একটি মাহাত্ম রয়েছে। এই নামটি হচ্ছে পরিত্রাণের সহায়ক একটি নাম। সাধু যোসেফকে অনুসরণ করে প্রত্যেকে যেন ভাল বাবা, ভালো স্বামী হয়ে উঠতে পারে এবং সন্তানদের খ্রিস্টিয় আদর্শে গড়ে তুলতে পারে। বিশপ তাঁর উপদেশে প্রত্যেক পরিবারকে সাধু যোসেফের পরিবারের মতো পবিত্র পরিবার গড়ে তুলতে অনুপ্রাণিত করেন।
Please follow and like us:




