সংবাদদাতা: অর্ণি পালমা
বোর্ণী ধর্মপল্লীর অন্তর্গত মানগাছা উপধর্মপল্লীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয় প্রতিপালক সাধু যোসেফের পর্ব। ১৮ মার্চ পর্বের প্রস্তুতিস্বরূপ বিকালে নভেনা প্রার্থনা, পাপস্বীকার ও খ্রিস্টযাগ এবং সন্ধ্যায় সাধু যোসেফ যুবসংগঠনের উদ্যোগে জীবন্ত ক্রুশের পথ অনুষ্ঠিত হয়।
১৯ মার্চ পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার আন্তনী হাঁসদা। খ্রিস্টযাগে আরো উপস্থিত ছিলেন ফাদার উত্তম রোজারিও, ফাদার ব্লেইজ কস্তা, ফাদার সুরেশ পিউরীফিকেশন, চারজন সিস্টার ও প্রায় ছয়শত খ্রিস্টভক্ত। খ্রিস্টযাগের উপদেশে ফাদার আন্তনী হাঁসদা বাইবেলের পুরাতন নিয়েমের সাধু যোসেফের ভূমিকা ও নতুন নিয়েমের সাধু যোসেফের কর্তব্য পালনের সাদৃশ্য তুলে ধরেন।
খ্রিস্টযাগের পর সাধু যোসেফ যুবসংঠনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী ড্র অনুষ্ঠিত হয়।
Please follow and like us:




