সংবাদদাতা: ফাদার মিন্টু যোহন রায়

ভূতাহারা ধর্মপল্লীর পানিহারা গ্রামের গির্জার পর্বদিনে সাধু যোসেফের পর্ব পালন করা হয়। তিনদিনের প্রার্থনা, পাপস্বীকার ও আধ্যাত্মিক প্রস্তুতির পর ১৯ মার্চ সাধু যোসেফের পর্ব পালন করা হয়। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী পাল পুরোহিত ফাদার যোহন মিন্টু রায়।

খ্রিস্টযাগের উপদেশে তিনি সাধু যোসেফর স্বপ্ন ও গুণাবলী তুলে ধরে তাঁর গুণাবলী অনুসরণ করে সক্রিয় ও বিশ্বাসী খ্রিস্টভক্ত হয়ে উঠার জন্য সকলকে আহ্বান জানান। খ্রিস্টযাগের পর ছিল সাধু যোসেফকে নিয়ে কুইজ, নাচ-গান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Please follow and like us: