সংবাদদাতা: শুভেচ্ছা মুর্মু

রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের সহায়তায় নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি ও পাপস্বীকার অনুষ্ঠান।

২০ মার্চ উক্ত অনুষ্ঠানে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ১১০ জন স্কুল ও কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক-যুবতী অংশগ্রহণ করেন। আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক প্রস্তুতির মূল প্রতিপাদ্য ছিল, “প্রায়শ্চিত্তকাল: পাপ থেকে মন ফিরানোর সময়।” মূলভাবের উপর আলোচনা করেন ফাদার পল পিটার কস্তা। তিনি বলেন, প্রায়শ্চিত্ত হলো আত্মশুদ্ধির একটি পথ, যা আমাদের অন্তরকে নবায়ন করতে সাহায্য করে এবং ঈশ্বরের দিকে ফিরে আসতে আহ্বান জানায়।

এরপর যুবাদের অংশগ্রহণে পবিত্র ক্রুশের পথ, পাপস্বীকার ও খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়।

 

Please follow and like us: