সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস
আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে পিতামাতাদের প্রায়শ্চিত্তকালীন নির্জনধ্যান ও পাপস্বীকার অনুষ্ঠান । ২১ মার্চ এতে অংশগ্রহণ করেন ৯৫ জন পিতামাতা। এছাড়াও উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, ফাদার সনেট কস্তা, ফাদার উজ্জ্বল গ্রেগরী এবং সিস্টারগণ।
আধ্যাত্মিক প্রস্তুতিতে সহভাগিতা করেন ফাদার উজ্জ্বল গ্রেগরি। তিনি বলেন, তপস্যাকাল হলো মন পরিবতনের সময়। আমরা যেন পরিবার জীবনে প্রার্থনা, উপবাস, ত্যাগসীকার ও দয়াদান করি। তিনি আরও বলেন, আমরা যেন ক্ষমা ও ভালবাসার মানুষ হয়ে পরস্পরকে ক্ষমা করি এবং নিজেদের পরিবারকে নাজারেথীয় পরিবারের মতো আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলি।
প্রায়শ্চিত্তকালীন এ নির্জন ধ্যানের অংশ হিসেবে ছিল পাপস্বীকার, পবিত্র ক্রুশের পথ এবং খ্রিস্টযাগ।
Please follow and like us:




