সংবাদদাতা: ফাদার উত্তম রোজারিও

শিক্ষকগণ যেন পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে শিক্ষা সেবাদানে নিজেদের উৎসর্গ করে আদর্শ শিক্ষক হয়ে উঠেন। ২৩ মার্চ বোর্ণী ধর্মপল্লীতে শিক্ষকদের জন্য আয়োজিত তপস্যাকালীন নির্জন ধ্যানে ফাদার পিউস গমেজ এই কথা বলেন। এ নির্জন ধ্যানে ১৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

অর্ধদিবসব্যাপী অনুষ্ঠিত নির্জন ধ্যানের শুরুতেই সাগরী গমেজ ও সিস্টার আসন্তা, এসসি এর পরিচালনায় প্রার্থনা, গান ও বাইবেল পাঠ করা হয়। এরপর সেন্ট লুইস প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও শুভেচ্ছা বক্তব্যে বলেন, তপস্যাকালীন এই বিশেষ সময়ে সকল শিক্ষক যেন নিজ নিজ অন্তরের দিকে তাকান এবং আত্মমূল্যায়নের মাধ্যমে মন্দদিকগুলো পরিহার করে ভাল দিকগুলো বাড়িয়ে তোলার শপথ গ্রহণ করেন।

শুভেচ্ছা বক্তব্যের পর ফাদার পিউস তপস্যাকাল: আত্মমূল্যায়ন, মন পরিবর্তন ও পাপস্বীকার-এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও শিক্ষকদের জন্য ছিলো ব্যক্তিগত ধ্যান, পাপস্বীকার সাক্রামেন্ত গ্রহণ ও খ্রিস্টযাগ।

 

Please follow and like us: