সংবাদদাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ
মুণ্ডুমালা ধর্মপল্লীতে ছেলে-মেয়েদের জন্য প্রথম পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ প্রদান করা হয়। উল্লেখ থাকে যে, ছেলে-মেয়েদের যথাযথ ধর্মশিক্ষা দানের জন্য পূর্বেই বিভিন্ন গ্রামে তাদেরকে ক্লাশ দেওয়া হয়। ২১ মার্চ বিকেলব্যাপী ধর্ম শিক্ষাদান ও সন্ধ্যায় পাপস্বীকার সংস্কার অনুষ্ঠিত হয়।
২২ মার্চ খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার বার্নাড টুডু ও ফাদার উজ্জ্বল সি. গমেজ। ফাদার বার্নাড টুডু উপদেশে বলেন, লাজারের মৃত্যু এবং নতুন জীবন দান যিশু হৃদয়ের ভালবাসা ও তাঁর শক্তির প্রকাশ করে। যিশু আমাদের দুঃখ-কষ্ট বোঝেন এবং সেই সময় তিনি আমাদের পাশে থাকেন। তিনি আমাদের সবাইকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। তাই যিশুর প্রতি আমাদের গভীর বিশ্বাস থাকতে হবে। ভক্তি নিয়ে যিশুর দেহ গ্রহণ করতে হয়।
Please follow and like us:




