সংবাদদাতা: সাগর মারিও মার্ডী
সুরশুনিপাড়া ধর্মপল্লীতে পাস্কা বা পুনরুত্থান পর্বকে সামনে রেখে বিভিন্ন গ্রামের অসুস্থ খ্রিস্টবিশ্বাসীদের সাক্রামেন্ত (খ্রিস্টপ্রসাদ) প্রদান করা হয়েছে। ২৯ মার্চ যোসেফপাড়া, মারিয়াপাড়া, সুরশুনিপাড়া পূর্ব, সুরশুনিপাড়া পশ্চিম, জামাইপাড়া এবং জাবিডাঙ্গা গ্রামের অসুস্থ ব্যক্তিদের পরিবারে এই পবিত্র সাক্রামেন্ত প্রদান করেন।
এ সময় সিস্টারস্ অব চ্যারিটি সংঘের সিস্টারও উপস্থিত ছিলেন এবং সুরশুনিপাড়া গ্রামের কয়েকজন ওআইসিএস সদস্য উপস্থিত ছিলেন। তারা প্রার্থনা ও সেবার মাধ্যমে অসুস্থদের পাশে দাঁড়ান এবং ধর্মীয় অনুপ্রেরণা জোগান। ফাদার সাগর তপ্ন তার বক্তব্যে বলেন, মণ্ডলীর ষষ্ঠ আজ্ঞায় উল্লেখ রয়েছে, বৎসরে অন্ততপক্ষে একবার কুমনিয়ন গ্রহণ করতে হবে। সেই নির্দেশনা অনুসারে এবং পাস্কাপর্বের প্রস্তুতির অংশ হিসেবে অসুস্থ ব্যক্তিদের কুমনিয়ন সাক্রামেন্ত প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান, অসুস্থতার কারণে যারা গির্জায় উপস্থিত হয়ে সাক্রামেন্ত গ্রহণ করতে পারেন না, তাদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে তারাও পুনরুত্থান পর্বের আধ্যাত্মিক অনুগ্রহে অংশ নিতে পারেন।




