সংবাদদাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ
সাধু জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লী, মুণ্ডুমালাতে ২ এপ্রিল দশজন খ্রিস্টভক্তকে বাণীপাঠক ও বেদীসেবক দায়িত্ব প্রদান করা হয়েছে। পূর্বপ্রস্তুতিস্বরূপ প্রার্থীদের শিক্ষা প্রদান করেন ফাদার লিংকন কস্তা।
খ্রিস্টযাগ উৎসর্গ করেন পাল পুরোহিত ফাদার বার্নাড টুডু ও সহকারী পাল পুরোহিত ফাদার উজ্জ্বল সি. গমেজ। খ্রিস্টযাগে ফাদার বিভিন্ন শিষ্যের অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে সাধু পিতরের তিনবার যিশুকে অস্বীকার ও তিনবার যিশুকে ভালবাসার কথা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বেদীসেবক ও বাণী পাঠকের গুরুত্ব সকলকে বলেন।
খ্রিস্টযাগ শেষে প্রার্থীদের শুভেচ্ছা প্রদান করা হয়।
Please follow and like us:




