Posts by Barendradut

1 – 10 of 1475 items

বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রবীণমেলা

by Barendradut

সংবাদদাতা: ব্রাদার রিংকু কস্তা বর্ণাঢ্য আয়োজন, শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রবীণমেলা। ১৩ নভেম্বর ‘আলোকিত বোর্ণী ধর্মপল্লী সংগঠন’ এর সার্বিক ব্যবস্থাপনায় ও ধর্মপল্লীর বিভিন্ন সংঘের সহযোগিতায় দিনভর নানা কর্মসূচির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে এই মেলা উদযাপিত হয়। ধর্মপল্লীর ৬০ বছরের ঊর্ধ্বে ৪৮৮ জন প্রবীণ (দাদু-দিদা ও নানা-নানি) এই মিলনমেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ […]

রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ায় অনুষ্ঠিত হয়েছে ক্ষুদ্র খ্রিস্টিয় সমাজ গঠনের প্রশিক্ষণ কর্মশালা

by Barendradut

সংবাদদাতা: সুশীল টুডু রাজশাহী ধর্মপ্রদেশীয় সিসিপি ডেস্কের উদ্যোগে ক্ষুদ্র খ্রিস্টিয় সমাজ গঠনের লক্ষে ভিকারিয়া পর্যায়ে “সিনোডিয় মণ্ডলি গঠনে ক্ষুদ্র খ্রিস্টিয় সমাজ” মূলসুরের আলোকে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ থেকে ১৪ নভেম্বর কর্মশালায় ‘সিনোডীয় মণ্ডলী গঠনে ক্ষুদ্র খ্রিস্টিয় সমাজ’ এবং ‘ক্ষুদ্র খ্রিস্টিয় সমাজে নেতৃত্বের গুরুত্ব’ বিষয়ের উপর আলোচনা করেন ফাদার বাবলু কোড়াইয়া। প্রশিক্ষণে ৬২ জন […]

নবাই বটতলা সেন্ট যোসেফস্ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক দিবস

by Barendradut

সংবাদদাতা: ফাদার লিংকন কস্তা শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মিলিত প্রয়াসকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে ১০ নভেম্বর নবাই বটতলা সেন্ট যোযেফস্ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসরাত জাহান, […]

মুণ্ডুমালা ধর্মপল্লীর অন্তর্গত কাজিপাড়া গ্রামে পালন করা হলো নবান্ন উৎসব

by Barendradut

সংবাদদাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ মুণ্ডমালা ধর্মপল্লীর অন্তর্গত কাজিপাড়া গ্রামে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও অত্যন্ত আনন্দের সাথে পালন করা হয়েছে নবান্ন উৎসব। ৯ অক্টোবর সকালে সবাই বাড়ি থেকে নিজ নিজ ফসল ও বিভিন্ন পিঠাপুলি নিয়ে খ্রিস্টযাগে অংশগ্রহণ করে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার উজ্জ্বল সি. গমেজ। খ্রিস্টযাগের শুরুতেই শোভাযাত্রার মাধ্যমে খ্রিস্টভক্তগণ তাদের সোনালী ধান ও বিভিন্ন […]

ভূতাহারা ধর্মপল্লীতে বিশপ পল গমেজের পালকীয় সফর

by Barendradut

সংবাদদাতা: ফাদার মিন্টু যোহন রায় জয়পুরহাট কাথলিক ধর্মপ্রদেশের প্রথম বিশপ পল গমেজ শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লী, ভূতাহারায় প্রথমবারের মতো পালকীয় সফর করেন। ৫ নভেম্বর বিশপ পল গমেজকে ওঁরাও জনগোষ্টী এবং সাঁন্তাল জনগোষ্ঠীর পক্ষে লোটাদা দিয়ে স্বাগত জানানো হয়। এরপর ছিলো সান্তালী দাসাই ও ওরাও নৃত্যের মধ্য দিয়ে বিশপকে শুভেচ্ছা জ্ঞাপন। বিশপ, পাল পুরোহিত এবং ফাদারগণকে […]

ডন বসকো স্ট্রস স্কুল অ্যান্ড কলেজ, জয়পুরহাটে উদযাপিত হলো অভিভাবক দিবস

by Barendradut

সংবাদদাতা: ফাদার লরেন্স বিশ্বাস ডন বসকো স্ট্রস স্কুল অ্যান্ড কলেজ, জয়পুরহাটে উৎসাহ-উদ্দীপনা, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে অভিভাবক দিবস ২০২৬। সন্তানদের জীবন গঠন ও ভবিষ্যৎ বিনির্মাণে বাবা-মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও অবদানকে সম্মান জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। ৫ নভেম্বর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ […]

যিশু বাউলের কবিতা

by Barendradut

    দুটি হাত: এক হয়ে থাকে দুটি হাত শুদ্ধ-সুন্দর, নরম-কমনীয় প্রথম স্পর্শে নতুন শিহরণ পথচলার আগ্রহে দুটি হাত ভালবাসার বন্ধন। দুটি হাত শুভ কর্মের সূচনা নিত্য-নতুন কর্মের মঙ্গলময় প্রভা সেবা-কল্যাণ কর্মব্রতে সর্বদাই শুভবার্তার বাহক। দুটি হাত খেলা করে কর্মে-নৃত্যে-ছন্দে শক্ত মুষ্টিতে প্রত্যাশার জয়গান গায় এগিয়ে চলার দৃপ্ত পায়ে বিশ্রামের নিবিড় পথ রচনা করে। দুটি […]

আন্ধারকোঠাতে অনুষ্ঠিত হয়েছে পালকীয় কর্মশালা

by Barendradut

সংবাদদাতা: পৌল পলাশ সরেন “খ্রিস্টবিশ্বাসে আমরা প্রেরিত: হায়রে আমি, মঙ্গলসমাচার যদি প্রচার না করি!” (১ করিন্থীয় ৯:১৬) মূলভাবের আলোকে আন্ধারকোঠা নিত্য সাহায্যকারিণী মা মারীয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে পালকীয় কর্মশালা। ৩১ অক্টোবর অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, ফাদার ফাবিয়ান মার্ডী, ফাদার সনেট কস্তা ও ব্রাদার পৌল পলাশ সরেনসহ ৮০ জন খ্রিস্টভক্ত। মূলভাবের […]

মুন্ডুমাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদান অনুষ্ঠান

by Barendradut

সংবাদদাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ সাধু জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লী, মুন্ডুমালাতে প্রদান করা হয়েছে প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার। ২৫ অক্টোবর বিভিন্ন গ্রামের ৫০জন ছেলে-মেয়েকে এই সংস্কার প্রদান করা হয়। প্রার্থীদের পূর্বেই ধর্মপল্লীতে রেখে প্রস্তুতিমূলক ধর্মশিক্ষা দেওয়া হয়। খ্রিস্টযাগের উপদেশে ফাদার বার্ণাড টুডু বলেন, প্রথমবার তোমরা যিশুকে গ্রহণ করতে যাচ্ছ। তাই  তোমাদের হৃদয় মন প্রস্তুত রাখা ও […]

যিশু বাউলের কবিতা

by Barendradut

মাটির ঘরে চির নিবাস জগত সংসারে শত ব্যঞ্জনার আয়োজন অর্থ-কড়ি, বাড়ী-গাড়ি, সহায়-সম্পত্তি নাম-ঐশ্বর্য, যশ- খ্যাতি, সুনাম-প্রতিপত্তি জীবনের কর্মযজ্ঞ ব্যস্ততার কর্মসূচির শেষে ‘মাটির ঘরে চির নিবাস’ সকলেরই জন্যে। আরাম-আয়েশ, ভোগ-বিলাস শত সহস্র পরিকল্পনার বর্ণিল রেখা চিত্তে জীবনের অবস্থান বাস্তবতার সূচিপত্রে সময়-স্থান-কালের ঊর্ধ্বগতির শেষ পথে ‘মাটির ঘরে চির নিবাস’ সকল কাজের অবসানে। একাগ্র সাধন-ভজন প্রচেষ্টার যাত্রারথে জীবনের […]