Posts by Barendradut

10511060 of 1304 items

রাজশাহী ধর্মপ্রদেশের বিশপের পালকীয় পত্র- ২০২২

by Barendradut

সিনোডাল (মিলন-ধর্মী) মণ্ডলি : “মিলন, অংশগ্রহণ ও প্রেরণ” প্রিয় খ্রিস্টভক্ত ও ভাই-বোনেরা, পুণ্যপিতা পোপ ফ্রান্সিস আগামী ২০২৩ খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য সিনোড (Synod) বা বিশপগণের ধর্মসভার মূলভাব বেঁধে দিয়েছেন, “সিনোডাল মণ্ডলিঃ মিলন, অংশগ্রহণ ও প্রেরণ”। প্রতি দুই বছর পর পর কাথলিক মণ্ডলিতে বিশপগণের এই ধর্মসভা বা সিনোড হয়ে থাকে এবং প্রত্যেক সিনোডেরই একটি নির্দিষ্ট বিষয়বস্তু থাকে। গত […]

নবাই বটতলা ধর্মপল্লীতে বিশ্ব শ্রমিক দিবস ও বাবা দিবস উদযাপন

by Barendradut

গত পহেলা মে ২০২২ খ্রিস্টাব্দে নবাই বটতলা ধর্মপল্লীতে বিশ্ব শ্রমিক দিবস ও বাবা দিবস উদযাপন করা হয়। এই দিনটিতে রবিবাসরীয় খ্রিস্টযাগের পর বাবাদের নিয়ে অর্ধ বেলার কর্মসূচি শুরু হয়। অধিবেশনের শুরুতে বাবারা একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তারপরে গৃহিত কর্মসূচি অনুযায়ী অধিবেশন চলতে থাকে । ফাঃ মাইকেল কোড়াইয়া নবাই বটতলা ধর্মপল্লীর পাল-পুরোহিত তিনি তার […]

রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর সংবাদ

by Barendradut

শোভাযাত্রা সহযোগে বিশেষ জপমালা প্রার্থনা : মা মারীয়ার মাস উপলক্ষ্যে গত ০২ মে ২০২২ বিকাল ৫:০০ টায় রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লী চত্বরে মা মারীয়ার মূর্তি নিয়ে শোভাযাত্রা সহযোগে বিশেষ জপমালা প্রার্থনা করা হয়। এতে প্রায় ৭০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। জপমালা প্রার্থনার শুরুতে ক্যাথিড্রাল ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও সবাইকে শুভেচ্ছা ও […]

মনো স্যারের স্বপ্ন পূরণ হয়েছে

by Barendradut

জন-জীবনের কথা ফাদার সাগর কোড়াইয়া ওকে পুতুল নামেই চিনি। তবে পুরো নাম ক্যাথরিন গমেজ পুতুল। সম্প্রতি ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে মেধা তালিকায় তার অবস্থান ৩২। ক্যাথরিন গমেজের জন্ম নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন জোনাইল ইউনিয়নের বোর্ণী গ্রামে। পিতা স্বর্গীয় এন্ডু মনো গমেজ যিনি সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় তথা […]

মথুরাপুরে দক্ষিণ ভিকারিয়ার ফাদার-সিস্টারদের পাস্কা পুনর্মিলনী সেমিনার

by Barendradut

ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারিনীদের জন্য কমিশনের আয়োজনে, গত ২৯ এপ্রিল ২০২২ মথুরাপুর ধর্মপল্লীতে দক্ষিণ ভিকারিয়ায় কর্মরত সকল ফাদার-সিস্টারদের নিয়ে এক অর্ধ:দিবস ব্যাপি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের মূলসুর হিসেবে বেছে নেওয়া হয়েছিল ‘নিবেদিত জীবনে একসাথে পথ চলা’। উক্ত সেমিনারে ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারিনীদের জন্য কমিশনের সেক্রেটারী ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন, ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে […]

ভাটিকানে, সাধু পিতরের বাসিলিকায় ৩ বাংলাদেশী সেমিনারীয়ান ডিকন পদে অভিষিক্ত হন

by Barendradut

গত ৩০ এপ্রিল ইতালীর রোম নগরীর ভাটিকান সিটির সাধু পিতরের বাসিলিকায় ৩ বাংলাদেশী সেমিনারীয়ান ডিকন পদে অভিষেক লাভ করেন। তারা হলো যথাক্রমে ডিকন মিলন মারান্ডী রাজশাহী ধর্মপ্রদেশ থেকে এবং ডিকন কল্যাণ ও ডিকন প্রিন্স ময়মনসিং ধর্মপ্রদেশ থেকে। ৩০ এপ্রিল সকালের খ্রিস্টযাগের মধ্য দিয়ে কার্ডিনাল তাগলে তাদেরকে ডিকন পদে অভিষিক্ত করেন। আমরা এই নব অভিষিক্ত ৩ […]

রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো জাতীয় খ্রিস্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক প্রশিক্ষণ ২০২২

by Barendradut

গত ২৫-৩০ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ সময়কালে সিবিসিবি খ্রিস্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন কর্তৃক আয়োজিত “আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক জাতীয় প্রশিক্ষণ ২০২২” রাজশাহী ধর্মপ্রদেশের খ্রীষ্টজ্যোতি পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সিবিসিবি আন্তঃধর্মীয় সংলাপ কমিশন কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণে দেশের প্রতিটি ধর্মপ্রদেশ এবং কারিতাস বাংলাদেশের আটটি আঞ্চলিক কার্যালয় তথা প্রধান কার্যালয়ের অংশগ্রহণে মোট অংশগ্রহণকারী ছিল ৬৪ জন। কর্মশালার […]

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ, বনপাড়া, নাটোরে, পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

by Barendradut

গত ২৭ শে এপ্রিল, ২০২২ খ্রি: রোজ বুধবার বিকেল ৫:৩০ মি. সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে ‘পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল’ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ, মাধ্যমিক শাখার ইনচার্চ ফাদার পিউস গমেজ, বনপাড়া পৌরসভার মেয়র জনাব কে. এম. জাকির হোসেন, উপজেলা […]

শুরু হয়েছে আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক জাতীয় প্রশিক্ষণ-২০২২

by Barendradut

গত ২৫ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ সিবিসিবি’র খ্রিস্টীয় ঐক্য ও আন্ত:ধর্মীয় সংলাপ কমিশনের আয়োজনে রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে, আন্তঃধর্মীয় সংলাপ-সম্প্রীতি : কাথলিক মণ্ডলির দৃষ্টিভঙ্গি এই মূলভাবের উপর ভিত্তি করে গত ২৫ থেকে ৩০ এপিল পর্যন্ত এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ ও সিবিসিবি’র খ্রিস্টীয় ঐক্য ও আন্ত:ধর্মীয় সংলাপ কমিশনের […]

আন্ধারকোঠা ধর্মপল্লীতে প্রথম খ্রিস্টপ্রসাদ প্রদান

by Barendradut

২৪ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ , পুনরুত্থানকালের দ্বিতীয় রবিবার আন্ধারকোঠা ধর্মপল্লীর নিত্য সাহায্যকারিনী মা মারিয়ার গির্জায় ৪০জন ছেলে-মেয়ে প্রথম খ্রিস্টপ্রসাদ লাভ করে। দীর্ঘ কয়েক মাস ধরে পূর্বপ্রস্তুতির পর গত ২৩ এপ্রিল প্রথম পাপস্বীকার এর মধ্যদিয়ে শেষ হয় তাদের এই প্রস্তুতি এবং ২৪ এপ্রিল তারা পবিত্র খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে। সকলে প্রদীপ হাতে নিয়ে শোভাযাত্রা করে গির্জাঘরে প্রবেশ […]