Posts by Barendradut

11611170 of 1304 items

রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে উদযাপিত হলো প্রাক-বড়দিন

by Barendradut

গত ২৩ ডিসেম্বর রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে ধর্মপ্রদেশীয় সামাজকি যোগাযোগ কমিশনের আয়োজনে উদযাপিত হলো প্রাক–বড়দিন ২০২১ খ্রিস্টাব্দ। এতে রাজশাহী শহরের বিভিন্ন মিডিয়া কর্মী ও সাংবাদিকসহ বেশ কিছু সংখ্যক ফাদার সিস্টার ও খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও’র সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, খ্রিস্টজ্যোতি মিডিয়া সেন্টারের পরিচালক ফাদার বাবলু […]

রাজশাহী ক্যাথিড্রাল ধর্মপল্লীতে যুবাদের জন্য আগমনকালীন আধ্যাত্মিক প্রস্তুতিমূলক সেমিনার ও প্রাক্ বড়দিন উদযাপন

by Barendradut

১৭ ডিসেম্বর ২০২১ তারিখে উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে হাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্বমোট ১০৮ জন যুবক-যুবতী নিয়ে বিসিএসএম, ক্যাথিড্রাল ইউনিট ও ফাদারগণের পরিচালনায় সারাদিনব্যাপী আগমনকালীন আধ্যাত্মিক প্রস্তুতিমূলক সেমিনার ও প্রাক্ বড়দিন উদযাপন করা হয়। এতে মূলসুর নেয়া হয়: “তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত কর” (লুক ৩:৩)। সকাল ৯:৩০ মিনিটে ধর্মপল্লীর হলরুমে প্রার্থনা, উদ্বোধনী […]

কারিতাস বাংলাদেশ, রাজশাহীর নতুন অফিস ভবন উদ্বোধন

by Barendradut

গত ১৬ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার কারিতাস বাংলাদেশ, রাজশাহীর আঞ্চলিক অফিস ভবনের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশ পরম বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. সেবাষ্টিয়ান রোজারিও, নির্বাহী পরিচালক, কারিতাস বাংলাদেশ; রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার  জেনারেল ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও, চ্যাপলেইন ও […]

এমসি সিস্টার যোয়ান ও আগ্নেশের ২৫ বছরের রজত জয়ন্তী উৎসব উদযাপন

by Barendradut

গত ১৫ডিসেম্বর, ২০২১ খ্রি: রাজশাহী ধর্মপ্রদেশে কর্মরত এমসি সম্প্রদায়ের সিস্টার যোয়ান ও আগ্নেশ এমসি’র ২৫ বছরের রজত জয়ন্তী উৎসব উদযাপন করেন মহিষভাথান এমসি সিস্টার হাউজে। সকাল ৮:৩০ মিনিটে পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে জুবিলী উৎসবের সূচনা হয়। এতে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, ভিকার জেনারেল ফা: ইম্মানুয়েল কানন রোজারিওসহ চার জন ফাদার, তিন জন ব্রাদার এবং পনেরো […]

রাজশাহীতে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন

by Barendradut

‘কারিতাস বাংলাদেশ: ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা” এ মূলসুরকে ঘিরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু করেছে। এরই অংশ হিসেবে কারিতাস রাজশাহী অঞ্চল গত ডিসেম্বর ১৫, ২০২১ খ্রিস্টাব্দ তারিখে পবা উপজেলার আন্ধারকোঠা মিশন প্রাঙ্গণে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান শুরুর মধ্যদিয়ে অত্র অঞ্চলে জুবিলী বর্ষের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি […]

রাজশাহী ধর্মপ্রদেশীয় শিশুমঙ্গল এনিমেটরদের শিক্ষা সেমিনার-২০২১ খ্রি:

by Barendradut

গত ১০-১২ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দে, বর্তমান সময়কার শিথীলতা কাটিয়ে, শিশুদের জন্য যুগোপযুগি গঠনদান প্রক্রিয়াকে আরও ফলপ্রসু করে তোলার লক্ষ্যে রাজশাহী ধর্মপ্রদেশীয় পিএমএস এর পক্ষ থেকে, রাজশাহী ধর্মপ্রদেশের ২৩টি ধর্মপল্লীর শিশু মঙ্গল এনিমেটরদের নিয়ে রাজশাহী খ্রিস্ট জ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে একটি গঠনমূলক প্রশিক্ষণের আয়োজন করা হয় এতে ফাদার, সিস্টার, পিএমএস কমিটির সদস্য-সদস্যা ও এনিমেটরসহ মোট ৮৫ জন […]

ফৈলজানা ধর্মপল্লীতে পালকীয় ও আগমনকালীন সেমিনার অনুষ্ঠিত

by Barendradut

গত ১২ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ রোজ রবিবার ফৈলজানা ধর্মপল্লীতে পালকীয় ও আগমনকালীন সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন প্রথম খ্রিস্টযাগ উৎসর্গ করেন পালক পুরোহিত ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও, সিএসসি এবং দ্বিতীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী পালক পুরোহিত ফাদার বিকাশ কুজুর, সিএসসি। দ্বিতীয় মিশার পর প্রতিটি ব্লক থেকে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধিগণ সেমিনারে যোগদান করেন। প্রথমেই পালক পুরোহিত উদ্বোধনী […]

“তোমরা আনন্দ কর, আসন্ন প্রভুর আগমন”

by Barendradut

ফাদার সুরেশ পিউরীফিকেশন আমরা প্রত্যেকেই মুক্তিদাতা যিশু খ্রিস্টের আগমনের প্রত্যাশা ও অপেক্ষায় রয়েছি। আমাদের কাছে এক মহা আনন্দের বার্তা নিয়ে দীক্ষাগুরু যোহন এসেছেন খ্রিস্টের অগ্রদূত হিসেবে। তাঁর জন্মের মাধ্যমে এ জগতে মানবত্রাতার আগমনের জন্য ঈশ্বরের যে পরিকল্পনা তা চূড়ান্তভাবে বাস্তবায়িত হওয়া শুরু হয়। তিনি নতুন যুগের আগমন সম্বন্ধে ঘোষণা করলেন;  ঈশ্বর তাঁর জনগণের জন্য মহা […]

রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ার বোর্ণী ধর্মপল্লীতে সামাজিক ন্যায্যতা ও শান্তি বিষয়ক সেমিনার

by Barendradut

৪ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ার বোর্ণী ধর্মপল্লীতে সামাজিক ন্যায্যতা ও শান্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহী ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশন, সিবিসিবি ন্যায় ও শান্তি কমিশন এবং তালিথা কুম বাংলাদেশ এই সেমিনারে পূর্ণ সহযোগিতা করে। পোপ ফ্রান্সিসের প্রৈরিতিক পত্র ‘লাউদাতো সি’ বা ‘তোমারই প্রশংসা হোক’ এর উপর ভিত্তি করে লাউদাতো সি অ্যাকশন […]

মথুরাপুর ধর্মপল্লীতে সাধু যোসেফে’র বর্ষের সমাপ্তি

by Barendradut

পুণ্যপিতা ফ্রান্সিস ৮ ডিসেম্বর ২০২০ থেকে ৮ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ পর্যন্ত সাধু যোসেফে’র বর্ষ ঘোষণা করেছিলেন। আর তারই ধারাবাহিকতায় বিগত ৩ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দে মথুরাপুর ধর্মপল্লীতে সাধু যোসেফে’র বর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। অর্ধ দিবসব্যাপী অনুষ্ঠানে ধর্মপল্লীর পালকীয় পরিষদ, কুমারী মারীয়া সংঘ এবং প্রভাত তারা সংঘের ৯৮ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। সকাল ৯:৩০ মিনিটে উদ্বোধনী প্রার্থনা […]