Posts by Barendradut

481490 of 1247 items

রহনপুর ধর্মপল্লীতে সাধু যোসেফের তীর্থোৎসব উদযাপন

by Barendradut

গত ১৯ মার্চ সাধু যোসেফের ধর্মপল্লী রহনপুরে মহাসমারোহে সাধু যোসেফের পর্ব এবং তীর্থোৎসব উদযাপন করা হয়। পর্বীয় ও তীর্থোৎসবে খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরশ শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। সহার্পিত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন পাল-পুরোহিত ফাদার বার্ণার্ড রোজারিওসহ আরও ৫ জন যাজক। একই দিনে ধর্মপল্লীর ২২০ জনকে হস্তার্পণ সাক্রামেন্ত প্রদান করা হয়। সাধু যোসেফের তীর্থোৎসবকে […]

বিশপ জের্ভাস রোজারিও’র ১৭তম বিশপীয় অভিষেক বার্ষিকী উদযাপন

by Barendradut

আজ ২২ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়ের ১৭তম বিশপীয় অভিষেক বার্ষিকী। এই উপলক্ষ্যে রাজশাহী ধর্মপ্রদেশের সকল ফাদার, ব্রাদার, সিস্টার ও খ্রিস্টভক্তদের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে প্রার্থনা করি যেন বিশপ মহোদয় সুস্থ শরীরে থেকে তাঁর বিশপীয় সেবা দায়িত্ব পালন করে যেতে পারেন। এ বছর ২২ মার্চ […]

ফা: দিলীপ এস.কস্তা রচিত “তুমি আছো আমি আছি” বইয়ের মোড়ক উন্মোচন

by Barendradut

গত ২১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ ভবনে যাজকবর্গের অধিবেশনের শেষ লগ্নে ফা: দিলীপ এস.কস্তা রচিত “ তুমি আছো আমি আছি” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম বিশপ শ্রদ্ধেয় জের্ভাস রোজারিও এসটিডি, ডিডি, , ফা: পল গমেজ, পরিচালক, পবিত্র আত্মা উচ্চ সেমিনারী, মুন্সিনিয়র মার্সেলিউস তপ্ন, ফা: সুনীল ডানিয়েল রোজারিও, […]

খ্রিস্ট-জুবিলী ও প্রার্থনা-বর্ষ ২০২৪

by Barendradut

পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ২০২৪ খ্রিস্টাব্দটিকে প্রার্থনা-বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। এর কারণ বা উদ্দেশ্য হলো খ্রিস্টমণ্ডলির ঐতিহ্য অনুসরণ করে আগামী বছর অর্থাৎ ২০২৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে খ্রিস্ট-জয়ন্তী বা জুবিলী বছর। এই বছর আমরা প্রার্থনা করে প্রস্তুতি গ্রহণ করব যেন আগামী বছর যথাযোগ্যভাবে আমরা খ্রিস্ট-জয়ন্তী উদযাপন করতে পারি। বাইবেলের পুরাতন নিয়মে সেই মোশীর সময় থেকেই জুবিলী পালনের […]

কুমরুলে সাধু যোসেফের পর্ব উৎসব উদযাপন

by Barendradut

প্রতি বছরের ন্যায় এবারও প্রার্থনাপূর্ণ পরিবেশে ১৯ শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দে বনপাড়া ধর্মপল্লীর অন্তর্গত কুমরুল গ্রামের গির্জার প্রতিপালক সাধু যোসেফের পর্ব পালন করা হয়। পর্বের প্রস্তুতিস্বরুপ তিনদিনব্যাপী নভেনা করা প্রার্থনা করা হয়। পর্বীয় খ্রিস্টযাগে পুরোহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা। সহার্পিত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন ফাদার পিউস গমেজ ও ফাদার রোহিত মৃ এস. জে. এবং […]

আধুনিক যুগঃ কেমন আছে মা

by Barendradut

ডানিয়েল লর্ড রোজারিও আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল। -জর্জ ওয়াশিংটন “১৯ তারিখ সকালে কলেজের ভর্তির জন্য কিছু কাগজপত্র তুলতে বনপাড়া গিয়েছিলাম।যেহেতু দিন গিয়ে দিনই আসতে হবে তাই একটু তাড়াহুড়া করছিলাম। যাইহোক ২.৩০ মধ্যে কাজ […]

মানগাছা উপ-ধর্মপল্লীতে মহাসমারোহে সাধু যোসেফ এর পর্ব উদযাপন

by Barendradut

গত ১৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, বোর্ণী ধর্মপল্লীর অধীনস্থ মানগাছা উপ-ধর্মপল্লীতে মহাসমারোহে সাধু যোসেফ এর পর্ব উদযাপন করা হয়। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার প্রেমু রোজারিও, সহার্পিত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন পাল- পুরোহিত ফাদার সুশান্ত ডি কস্তা ও সহকারী পাল- পুরোহিত ফাদার সুরেশ পিউরীফিকেশন। শ্রদ্ধেয় ফাদার প্রেমু রোজারিও বলেন, ‘মুক্তির ইতিহাসে তাঁর কাজ ও ভূমিকা অসামান্য […]

সাধু যোসেফ : আমাদের রক্ষক ও প্রতিপালক

by Barendradut

ডানিয়েল লর্ড রোজারিও মহান সাধক, সত্যের ধারক, প্রতিপালক হে সাধু যোসেফ, সাধু যোসেফ কিছুদিন আগে মানগাছা উপধর্মপল্লীর একজন মেয়ের সাথে কথা বলছিলাম। কথাক্রমে আমি তাকে জিজ্ঞেস করলাম, বনপাড়া লূর্দের রাণী মারিয়ার পর্বে আসো নি কেন? সে আমাকে উত্তর দিল, “মানুষের পর্বে বিনা দাওয়াতে আমরা যাই না।” আমি তাকে বললাম, মা – মারিয়া তো সবার মা […]

যুবক-যুবতীদের তপস্যাকালীন পাপস্বীকার ও নির্জনধ্যান

by Barendradut

নিত্য সাহায্যকারিনী মা মারিয়া ধর্মপল্লী আন্ধারকোঠাতে অনুষ্ঠিত হলো যুবক যুবতীদের তপস্যাকালীন পাপস্বীকার ও নির্জনধ্যান। এতে অংশগ্রহণ করে ৩২ জন যুবক-যুবতী। আরো উপস্থিত ছিলেন , পাল পুরোহিত ফাদার প্রেমু টি রোজারিও, সিস্টার কস্তান্তিনা রায়, এসসি, ডিকন ডেভিড পিটার পালমা। ১৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ আন্ধারকোঠা ধর্মপল্লীতে অর্ধদিন ব্যাপী আয়োজন করা হয় যুবক-যুবতীদের তপস্যাকালীন পাপস্বীকার ও নির্জনধ্যান। শুরুতেই […]

সুরশুনিপাড়া ধর্মপল্লীতে বাৎসরিক পালকীয় সম্মেলন ও পরিকল্পনা সভা

by Barendradut

সুরশুনিপাড়া ধর্মপল্লীতে প্যারিশ সদস্য, মাঞ্জহি (গ্রাম প্রধান) ও প্রার্থনা পরিচালকদের উপস্থিতিতে বাৎসরিক পালকীয় সম্মেলন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। ১৬ মার্চ সভায় পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা স্বাগত বক্তব্যে বলেন, ‘ধর্মপল্লীর প্রাণ হচ্ছেন ভক্তজনগণ। আর ভক্তজনগণের আধ্যাত্মিক ও বৈষয়িক পরিচালনার জন্য বিশপ মহোদয় যাজককে ধর্মপল্লীতে প্রেরণ করেন। আর সে ক্ষেত্রে জনগণেরও ফাদারকে সহায়তা করা উচিত।’ এছাড়াও […]