রাজশাহী শহরের মিডিয়া কর্মীদের নিয়ে প্রাক্ বড়দিন উৎসব উদযাপন
গত ২০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দে রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে এক জাঁক-জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহীর স্থানীয় ও জাতীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিদের নিয়ে প্রাক্-বড়দিন উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, রাজশাহী ধর্মপ্রদেশ, মন্সিনিয়র মার্সেল তপ্ন, শ্রদ্ধেয় ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, চ্যাঞ্চেলর ফাদার প্রেমু […]














