শিক্ষা সাংস্কৃতিক ও বিজ্ঞান মেলা-২০২৩
“প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে- ও আমার দেশ ও আমার বাংলাদেশ” শিক্ষার্থীদের কন্ঠে বেঁজে উঠেছিল দেশাত্মবোধক গান। সবার মনকে আলোড়িত করেছিল, মুগ্ধ কন্ঠে সবাই নির্বাক হয়ে শুনছিল দেশ প্রেমের গান। চারিদিক ছিল বিজ্ঞানমেলার উৎসবমুখর পরিবেশ। কারণ গত ৩-৪ নভেম্বর প্রথম বারের মত সেন্ট পলস্ হাই স্কুলে দুইদিন ব্যাপী পালিত হলো শিক্ষা সাংস্কৃতিক ও বিজ্ঞান মেলা। […]














