Posts by Barendradut

831840 of 1300 items

আধুনিক গণমাধ্যম- যুবসমাজ ও বিশ্বায়ন

by Barendradut

মিডিয়ার কাজ যদি হয় তথ্য আদান প্রদান, শিক্ষিত করে তোলা এবং বিনোদন, তাহলে আজকের দিনে মিডিয়া মানুষের চারিত্রিক বৈশিষ্ট বদলে দিচ্ছে কীভাবে? মিডিয়া যুব সমাজের চারিত্রিক বৈশিষ্ট বদলে দিচ্ছে এর জন্য দায়ী কে? মিডিয়া এন্টারপ্রাইজ বা কোম্পানি? এর পিছনে কি কাজ করছে ব্যবসা? বা একটা মতবাদ প্রতিষ্ঠা করার প্রবণতা? ইনফরমেশন সুপার হাইওয়ে বা তথ্য প্রযুক্তির […]

গুল্টা ধর্মপল্লীতে হস্তার্পণ সাক্রামেন্ত প্রদান

by Barendradut

গত ১৪ মে ২০২৩ খ্রিস্টাব্দ রোজ রবিবার গুল্টা ধর্মপল্লীতে হস্তার্পণ প্রার্থীদের হস্তার্পণ সাক্রামেন্ত প্রদান করা হয়। গুল্টা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে হস্তার্পণ সংস্কার প্রার্থীগণ ধর্মপল্লীতে অবস্থান করে সকল প্রকার প্রস্তুতিমূলক ক্লাসে অংশগ্রহণ করে। আগের দিন বিকালবেলা হস্তার্পণ প্রার্থীদের জন্য পাপস্বীকার সংস্কারের ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস […]

সুরশুনিপাড়া ধর্মপল্লীতে ও আদার গ্রামে বিশ্ব মা দিবস উদযাপন

by Barendradut

সুরশুনিপাড়া ধর্মপল্লীতে ও মফঃস্বল গ্রামে (আদার) মহাসমারোহে বিশ্ব মা দিবস পালন করা হয়। রবিবারসরীয় খ্রিস্টযাগ ও প্রার্থনায় বিশ্বের সকল মায়ের জন্য প্রার্থনা করা হয়। ধর্মপল্লীতে পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা এবং আদার গ্রামে সহকারী পাল-পুরোহিত ফাদার সুরেশ পিউরীফিকেশন পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন। পুরোহিত ফাদার প্রদীপ কস্তা তার উপদেশে বলেন, ‘আজকের এই বিশেষ দিনে সকল মা-কে শ্রদ্ধাভরা […]

১৪ মে আন্তর্জাতিক মা দিবস- ২০২৩

by Barendradut

ফাদার সুনীল রোজারিও। বরেন্দ্রদূত প্রতিনিধি আজ ১৪ মে, আন্তর্জাতিক মা দিবস। মায়ের অশেষ ত্যাগের প্রতি আজ শ্রদ্ধা নিবেদনের দিন। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি বিভিন্ন তারিখে পালন করা হলেও বাংলাদেশসহ বেশিরভাগ দেশে মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস পালিত হয়ে আসছে। আজকের দিনে বিশ্ব মা দিবস যেভাবেই সংজ্ঞায়িত হোক না কেনো, দিবসটির উৎপত্তি ধর্মীয় দৃষ্টিকোণ […]

বনপাড়া ধর্মপল্লীতে দক্ষিণ ভিকারিয়ায় ফাদার-সিস্টারদের মিলনমেলা ও সহভাগিতা সেমিনার

by Barendradut

গত ১২ মে ২০২৩ খ্রিস্টাব্দ ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে ‘নিবেদিত জীবনে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ’-মূলসুরের উপর ভিত্তি করে দক্ষিণ ভিকারিয়ায় সেবারত ফাদার-সিস্টারদের জন্য বনপাড়া ধর্মপল্লীতে অর্ধদিবসব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ধর্মপল্লী হতে ৩৮ জন ফাদার-সিস্টার অংশগ্রহণ করেন। এসএমআরএ সিস্টারদের পরিচালনায় ক্ষুদ্র প্রার্থনার মধ্য দিয়ে সেমিনার আরম্ভ হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন […]

হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী’র তিন দিনব্যাপি বিজ্ঞানমেলা, বিতর্ক, শিক্ষা, সাংস্কৃতিক, হস্তশিল্প (কারুকলা) প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন

by Barendradut

গত ১১ মে ২০২৩ খ্রিস্টাব্দে রাজশাহী সিটি কর্পোরেশন ১৭ নম্বর ওয়ার্ড, বড়বনগ্রাম কুচপাড়ায় প্রতিষ্ঠিত হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী’র আয়োজনে তিন দিনব্যাপি বিজ্ঞানমেলা, বিতর্ক, শিক্ষা, সাংস্কৃতিক, হস্তশিল্প (কারুকলা) প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ‘সংস্কৃতি চর্চা ও প্রযুক্তির উদ্ভাবন শুকনো মাটিতে লাঙ্গলের ফলা’ এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে গত ১১-১৩ মে পর্যন্ত এই বিজ্ঞান মেলার আয়োজন […]

বরিশাল ধর্মপ্রদেশে তিনদিনব্যাপী জাতীয় শিক্ষা মহাসম্মেলন অনুষ্ঠিত

by Barendradut

গত ০৪-০৬ মে ২০২৩ খ্রিস্টাব্দ বাংলাদেশ কাথলিক শিক্ষা বোর্ড (বিসিইবি) কর্তৃক আয়োজিত এবং কারিতাস ফরমেশন ফর ইয়ুথ এন্ড টিচাস্ প্রোগ্রাম (এফওয়াইটিপি) এর সহযোগিতায় কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চল মিলনায়তনে তিনদিনব্যাপী জাতীয় শিক্ষা মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ জাতীয় কর্মশালায় রাজশাহী ধর্মপ্রদেশের শিক্ষা কমিশনের সেক্রেটারি ফাদার দিলীপ এস কস্তা ও কমিশনের ২ জন সদস্যসহ ৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ […]

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালন

by Barendradut

গত ৮ মে (২৫ শে বৈশাখ) সেন্ট লুইস স্কুলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন উপলক্ষ্যে স্কুল হলরুমে ক্ষুদ্র একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।  কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে পুষ্পমাল্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা শিক্ষা অফিসার  মো: নাছির উদ্দীন, রাজশাহী ধর্মপ্রদেশের মহামান্য শ্রদ্ধেয় বিশপ জের্ভাস  […]

উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় পর্ব উদযাপন

by Barendradut

“ভগবানের পালে আমি পালিত মেষ, আমার কিসের অভাব “ সকল খ্রিস্টভক্তের সুললিত ধ্বনিতে গত ৭ মে ২০২৩ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশের উত্তম মেষপালক  ক্যাথিড্রাল ধর্মপল্লীতে পালন করা হয় “উত্তম মেষপালক” মহাপর্ব। বিগত নয়দিনের নভেনা প্রার্থনা, পবিত্র খ্রিস্টযাগ, পাপস্বীকার সংস্কারের মধ্য দিয়ে ধর্মপল্লীর ভক্তজনগণ আধ্যাত্মিক ও বাহ্যিক প্রস্তুতি গ্রহণ করেন। পর্বীয় মহা খ্রিস্টযাগ উৎসর্গ করেন, রাজশাহী ধর্মপ্রদেশের […]

রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার নিখিল এ.গমেজ রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের নতুন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ

by Barendradut

গত ২৬ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দে, অনলাইন এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের বাংলাদেশ ও ভারতের কলকাতা এই দুই বাংলার নতুন কো-অর্ডিনেটর হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন ফাদার নিখিল গমেজ। এখানে উল্লেখ্য যে, ১৯৮০ খ্রিস্টাব্দ থেকে রেডিও ভেরিতাস বাংলা বিভাগ এর যাত্রা শুরু থেকে দুই বাংলার মধ্যে বরাবরই ভারতের কলকাতা থেকে এই […]