Posts by Barendradut

931940 of 1303 items

ধর্মপ্রদেশীয় যাজকবর্গের বার্ষিক সেমিনার-২০২৩ খ্রি:

by Barendradut

Synodal Life Style of the priests in a Parish এ মূলভাবকে কেন্দ্র করে গত ১০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যাজকবর্গের বার্ষিক সেমিনার। এ সেমিনারে উপস্থিত ছিল, রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, ভিকার জেনারেল ফা: ফাবিয়ান মারান্ডী, চ্যাঞ্চেলর ফা; প্রেমু রোজারিও, ধর্মপ্রদেশের উন্নয়ন প্রশাসক ফা: উইলিয়াম মূর্মূসহ […]

পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর ঐশতত্ত্ব ৪র্থ বর্ষ সেমিনারীয়ানদের নির্জন ধ্যান

by Barendradut

রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে পবিত্র আত্মা সেমিনারীর ঐশতত্ত্ব  ৪র্থ বর্ষের ৮ জন ধর্মপ্রদেশীয় সেমিনারীয়ান ডিকন অভিষেকের প্রস্তুতি স্বরূপ ৭ দিন ব্যাপী নির্জন ধ্যানে অংশগ্রহণ করেন। উক্ত নির্জন ধ্যান ১ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ রবিবারে রাত্রি প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এবং ৭ জুন ২০২৩ খ্রিস্টাব্দ রোজ শনিবার দুপুরে খ্রিস্টযাগের মধ্য দিয়ে শেষ হয়। নির্জন ধ্যান […]

পোপ ষোড়শ বেনেডিক্টের অন্ত্যেষ্টিক্রিয়া স্মরণে আন্ধারকোঠায় খ্রিস্টযাগ

by Barendradut

পোপ ষোড়শ বেনেডিক্ট ২০১৩ খ্রিস্টাব্দের ২৮ ফেব্রুয়ারি পোপীয় দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর নিভৃতেই ছিলেন বলা চলে। ৩১ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে ৯৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ২০২৩ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি পোপ ষোড়শ বেনেডিক্টের অন্ত্যেষ্টিক্রিয়া খ্রিস্টযাগের পর মরদেহ কবরস্থ করা হয় ভাটিকানের সাধু পিতরের ব্যাসিলিকায়। উক্ত দিনে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া স্মরণে রাজশাহী ধর্মপ্রদেশের আন্ধারকোঠা ধর্মপল্লীতে সন্ধ্যা […]

রাজশাহী ধর্মপ্রদেশে প্রয়াত পোপ বেনেডিক্ট-এর স্মরণে সকল ধর্মপল্লীতে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ

by Barendradut

গত ৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার রাজশাহী ধর্মপ্রদেশের প্রতিটি ধর্মপল্লীতে প্রয়াত পোপ বেনেডিক্ট-এর স্মরণে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। ঐ দিন সন্ধা ৬:৩০ মিনিটে রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে প্রয়াত পোপ ষোড়শ বেনেডিক্ট এর আত্মার চিরশান্তি কামনায় বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন ফাদার উত্তম রোজারিও, […]

মহিপাড়া ধর্মপল্লীতে প্রয়াত পোপ বেনেডিক্ট-এর স্মরণে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ

by Barendradut

গত ৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার মহিপাড়া ধর্মপল্লীতে প্রয়াত পোপ বেনেডিক্ট-এর স্মরণে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর সহকারী-পুরোহিত বাপ্পী এন. ক্রুশ এবং ফাদার সুব্রত পিউরীফিকেশ। এই পবিত্র খ্রিস্টযাগে ধর্মপল্লীর আশে-পাশের কিছু খ্রিস্টভক্ত উপস্থিত থেকে পোপের ছবির পাশে মোমবাতি ও আগরবাতি প্রজ্জলনের মাধ্যমে পোপের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। সেইসঙ্গে নীরব […]

পোপকর্তৃক অনুমোদিত ২০২৩ খ্রিস্টবর্ষের প্রার্থনার উদ্দেশ্যসমূহ

by Barendradut

ফাদার সুনীল রোজারিও। বরেন্দ্রদূত প্রতিবেদক (বিশ্বের খ্রিস্টভক্তগণ তাদের দেশের জাতীয় দপ্তরের মাধ্যমে যে সব বিষয়ে প্রার্থনার উদ্দেশ্য আবেদন জানিয়ে থাকেন; সেগুলো আবার ভাটিকান সিটিতে পাঠিয়ে দেওয়া হয়- পোপের অনুমোদনের জন্য। সমস্ত উদ্দেশ্য আবেদন বিবেচনা করে পোপ ফ্রান্সিস ২০২৩ খ্রিস্টাব্দের জন্য যে উদ্দেশ্যগুলোর চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, সেগুলো ভক্তজনগণের জন্য তুলে ধরা হলো)। জানুয়ারি : শিক্ষাবিদদের জন্য […]

কেউ একা বাঁচতে পারে না।

by Barendradut

৫৬তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে পোপের বাণী ১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ। (ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ভাটিকান সিটি প্রধান পোপ ফ্রান্সিস প্রতি বছর ১ জানুয়ারি বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বিশেষ বাণী দিয়ে থাকেন। পোপ, প্রতি বছরের ন্যয় ২০২৩ খ্রিস্টাব্দে ৫৬তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বাণী দিয়েছেন। শান্তি দিবসের এই বাণী হুবহু বাংলায় পাঠকদের জন্য […]

সুরশুনিপাড়া মিশনের পালকীয় পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান

by Barendradut

গত ২৩ ডিসেম্বর  ২০২২ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্ম প্রদেশের সুরশুনিপাড়া ধর্মপল্লীতে নতুন পালকীয় পরিষদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।   এই দিন সকাল ১০:৩০ টায় পবিত্র খ্রিস্টযাগে রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জের্ভাস রোজারিও পালকীয় পরিষদের নতুন সদস্য-সদস্যাদের শপথ বাক্য পাঠ করান। বিশপ মহোদয় নব গঠিত পালকীয় পরিষদের সদস্য-সদস্যাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং খ্রিস্টীয় সেবা ও আদর্শ অনুকরণ […]

বৈশ্বিক প্রেক্ষাপটে যিশুর জন্ম: প্রসঙ্গ জলবায়ু পরিবর্তন ও শিশু নিরাপত্ত

by Barendradut

জন-জীবনের কথা ফাদার সাগর কোড়াইয়া পৃথিবীর বর্তমান অবস্থা সমন্ধে সবাই অবগত আছি। মাত্র করোনা ভাইরাসের তান্ডব থেকে পৃথিবীর মানুষ স্বস্তি পেয়েছে। করোনা ভাইরাস নেই বললেই চলে। এখন চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। যুদ্ধের ফলাফল যে কি ভয়াবহ তা বিশ্বের প্রতিটি দেশ অভিজ্ঞতা করছে। যুদ্ধের কারণে অনেক দেশের পণ্য রপ্তানি-আমদানি বন্ধ হয়ে গিয়েছে। বিশ্ব বাজারে প্রতিটি পণ্যের […]

মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে প্রাক্ বড়দিন উৎসব পালন

by Barendradut

গত ২১ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দে রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহীর স্থানীয় ও জাতীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিদের নিয়ে প্রাক্-বড়দিন উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতি কমিউনিকেশন এর পরিচালক শ্রদ্ধেয় ফাদার […]