রাজশাহী ধর্মপ্রদেশের স্নেহনীড়ে অনুষ্ঠিত হলো মানব পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রার্থনা দিবস
সংবাদদাতা: মাইকেল টুডু পোপ চতুর্দশ লিও’র আহ্বানে সাড়া দিয়ে, তালিথা কুম বাংলাদেশ- রাজশাহী ধর্মপ্রদেশের আয়োজনে সাধ্বী যোসেফিন বাকিতার পর্ব এবং দ্বাদশ বিশ্ব মানব পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রার্থনা দিবস উপলক্ষে রাজশাহীর স্নেহনীড়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ৮ ফেব্রুয়ারি বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন তালিথা কুম বাংলাদেশ- রাজশাহীর কো-অর্ডিনেটর সিস্টার স্মৃতি রিবেরু, সিআইসি, সিস্টার সারা মণ্ডল সিআইসি, […]





