রহনপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার
সংবাদদাতা: ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস সাধু যোসেফের ধর্মপল্লী রহনপুরে অনুষ্ঠিত হলো শিশুদের প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার । ১৫ ফেব্রুয়ারি রবিবার ধর্মপল্লীর ২৭ জন ছেলেমেয়ে প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে। ১৪ ফেব্রুয়ারি শিশুরা পাপস্বীকার সংস্কার গ্রহণের মধ্য দিয়ে নিজেদেরকে শুচি-শুভ্র করে তুলে। খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন পাল পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা। তিনি উপদেশে শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা […]





