বেণীদুয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন ধ্যানসভা
সংবাদদাতা: ফাদার বিনেশ তিগ্যা বেণীদুয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে প্রায়শ্চিত্তকালীন ধ্যানসভা। ২৯ মার্চ উক্ত অনুষ্ঠানে ধর্মপল্লীর ১৫০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করে। ধ্যানসভার মূলসুর ছিলো ‘‘মন পরিবর্তন ও আত্মশুদ্ধি’’। ধ্যানসভায় যুবক-যুবতীদের পাপস্বীকার সংস্কার প্রদান করা হয়। উক্ত ধ্যানসভা পরিচালনা করেন বেণীদুয়ার ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া।





