সুরশুনিপাড়া ধর্মপল্লীর গ্রামগুলোতে রোগীদের সাক্রামেন্ত প্রদান
সংবাদদাতা: সাগর মারিও মার্ডী সুরশুনিপাড়া ধর্মপল্লীতে পাস্কা বা পুনরুত্থান পর্বকে সামনে রেখে বিভিন্ন গ্রামের অসুস্থ খ্রিস্টবিশ্বাসীদের সাক্রামেন্ত (খ্রিস্টপ্রসাদ) প্রদান করা হয়েছে। ২৯ মার্চ যোসেফপাড়া, মারিয়াপাড়া, সুরশুনিপাড়া পূর্ব, সুরশুনিপাড়া পশ্চিম, জামাইপাড়া এবং জাবিডাঙ্গা গ্রামের অসুস্থ ব্যক্তিদের পরিবারে এই পবিত্র সাক্রামেন্ত প্রদান করেন। এ সময় সিস্টারস্ অব চ্যারিটি সংঘের সিস্টারও উপস্থিত ছিলেন এবং সুরশুনিপাড়া গ্রামের কয়েকজন ওআইসিএস […]





