নবাই বটতলা ধর্মপল্লীতে যুবাদের আগমনকালীন নির্জনধ্যান অনুষ্ঠিত
সংবাদদাতা: সুশীল টুডু রাজশাহী ধর্মপ্রদেশের যুব কমিশনের সহযোগিতায় নবাই বটতলা রক্ষাকারিণী মা-মারীয়ার ধর্মপল্লীতে ১২০ জন যুবক-যুবতীর অংশগ্রহণে অর্ধদিবসব্যাপী আগমনকালীন নির্জনধ্যান ও পাপস্বীকার অনুষ্ঠিত হয়। ১৩ ডিসেম্বর নির্জনধ্যানে “যিশুর প্রতীক্ষায়: আলোর পথেযাত্রা” মূলসুর উপর সহভাগিতা করেন ফাদার শেখর ফ্রান্সিস কস্তা। তিনি বলেন, যিশুর আগমনের মধ্য দিয়ে আমরা অন্ধকার থেকে বের হয়ে আলোতে ফিরে আসার আহ্বান পাই। […]














