বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা
সংবাদদাতা: ফাদার শ্যামল জেমস গমেজ মানুষের জীবন থেকে আশা হারিয়ে গেলে জীবনটা নিরানন্দে ভরপুর হয়। আমরা প্রত্যেকে আশার মানুষ হয়ে উঠার মধ্য দিয়ে অন্যের মাঝে আশা জাগিয়ে তুলতে পারি। করোনা ভাইরাসের কারণে মানুষ আশা হারিয়ে ফেলেছিলো। তবে পোপ ফ্রান্সিস যিশুর জন্মজুবিলী বর্ষে ‘আশার তীর্থযাত্রী’ মূলভাব বেছে নেওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে আশার সঞ্চার করতে চেয়েছেন। […]














