আর্টিক্যাল

1 – 10 of 246 items

যিশু বাউলের কবিতা

by Barendradut

মাটির ঘরে চির নিবাস জগত সংসারে শত ব্যঞ্জনার আয়োজন অর্থ-কড়ি, বাড়ী-গাড়ি, সহায়-সম্পত্তি নাম-ঐশ্বর্য, যশ- খ্যাতি, সুনাম-প্রতিপত্তি জীবনের কর্মযজ্ঞ ব্যস্ততার কর্মসূচির শেষে ‘মাটির ঘরে চির নিবাস’ সকলেরই জন্যে। আরাম-আয়েশ, ভোগ-বিলাস শত সহস্র পরিকল্পনার বর্ণিল রেখা চিত্তে জীবনের অবস্থান বাস্তবতার সূচিপত্রে সময়-স্থান-কালের ঊর্ধ্বগতির শেষ পথে ‘মাটির ঘরে চির নিবাস’ সকল কাজের অবসানে। একাগ্র সাধন-ভজন প্রচেষ্টার যাত্রারথে জীবনের […]

যিশু বাউলের কবিতা

by Barendradut

বিডিপিএফ: রুবি জয়ন্তীর মিলন উৎসব মিলন-ভ্রাতৃত্ব-একতার আহ্বানে বিডিপিএফ মিলন উৎসব রুবি জয়ন্তীর আনন্দ উল্লাসে প্রভুর প্রশংসা সকলে মিলে। সংঘবদ্ধ জীবন গড়ার ডাকে বিডিপিএফ এর মেলবন্ধন সকল যাজকের সাথে সমতল পাহাড়-বন-অরণ্যে পালকীয় সেবা ভক্তবৃন্দের জন্যে। একতার আত্মিক শক্তির অনুপ্রেরণাতে বিডিবিপএফ পথ রচনা করে যাজক-ভক্ত সাধারণে জনগণের সাথে সখ্যতার বন্ধনে যাজকের পথ চলা সকলকে নিয়ে পিতার সমীপে। […]

বেঁচে আছে ফাদার বার্ণার্ড রোজারিও’র স্মৃতিগুলো

by Barendradut

ফাদার সাগর কোড়াইয়া ফাদার বার্ণার্ড রোজারিওকে ছোটবেলায় বেন্তু ফাদার নামে চিনতাম। ফাদার বার্ণার্ডের যাজকীয় অভিষেকের সময় আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। এখনো মনে পড়ে- ৩০ ডিসেম্বর ১৯৯৬ খ্রিস্টাব্দে ফাদার বার্ণার্ডের যাজকীয় অভিষেকের দিনটির কথা। ফাদার বার্ণার্ড রোজারিও ও ফাদার দিলীপ কস্তার অভিষেক একসাথে হয়েছিলো। ফাদার বার্ণার্ডের স্বাস্থ্য ছিলো হালকা-পাতলা গড়নের। আর ফাদার দিলীপের স্বাস্থ্য মোটামুটি ভালো। […]

ফিরে এসো পাপী, হও অনুতাপী

by Barendradut

ডানিয়েল লর্ড রোজারিও নয়ন ও শান্ত দুইজন আপন না তবে অনেক ভালো সর্ম্পকের ভাই। ছোটবেলা থেকেই দুজন দুজনকে অনেক ভালবাসতো এককথায় নিজের ভাইয়ের মধ্যেও এরকম মিল সচরাচর দেখা যায় না। একসাথে স্কুলে যাওয়া, একবেঞ্চে বসে ক্লাস করা, আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া এবং নানা ধরণের দুষ্টামি। দুইজন দুই পরিবারের হলেও তাদের মধ্যে অগাধ ভ্রাতৃত্ববোধ ছিল। গ্রামের […]

তপস্যাকাল: আত্মবিশ্লেষণ ও আত্মশুদ্ধির মোক্ষম সময়

by Barendradut

অমিত জন কস্তা কপালে ভস্ম বা ছাঁই মেখে নিজ জীবনে কৃত ভুলের কথা স্মরণ করে অন্তরে অনুতাপ নিয়ে পিতার কাছে ফিরে আসার বাসনা নিয়ে আমরা শুরু করি এই প্রায়শ্চিত্তকাল। একইসঙ্গে অন্তর-গভীরে আমাদের জীবনের নশ্বরতা, ক্ষণস্থায়িত্বতা উপলব্ধিতে আনি এবং নিজেদের পাপময়তার কথা স্মরণ করি। প্রার্থনা, উপবাস, ত্যাগস্বীকার, প্রায়শ্চিত্ত, দয়ার কাজের মধ্যদিয়ে মন পরিবর্তন করে পুনরায় পিতার […]

শোকের ‘নীলকণ্ঠে’র দুঃখী বর্ণমালা (প্রয়াত ফাদার ডেভিড পিটার পালমার করকমলে)

by Barendradut

ফাদার দিলীপ এস. কস্তা পরিমল পালমা ও শিখা গমেজের দ্বিরত্নের প্রথম রত্ন ডেভিড পিটার পালমা। ছায়া-সিগ্ধ বসতবাড়ি বাগবাচ্চায় বেড়ে উঠা, পথচলা, বর্ণমালা শিক্ষার প্রতিযোগিতা আপনগৃহে। অতি সাদামাটা পরিবেশের মধ্যেই জীবন গঠনের নামতা মুখস্থ করা, পিতামাতার নিবিড় সান্নিধ্য-ভালবাসার ছোঁয়ায় মান-অভিমানের লুকোচুরিতে পথচলা। সুখ-দুঃখ, শীত-বসন্তের অভিজ্ঞতা অঙ্গে মেখে, ডেভিড পিটার পথ চলেছিলো সবার সাথে বাড়ন্ত-দূরন্ত কৈশোর কালের […]

খ্রিস্টজয়ন্তী: আশার তীর্থযাত্রায় অংশগ্রহণ

by Barendradut

বিশপ জের্ভাস রোজারিও আমরা সকলেই জানি খ্রিস্টাব্দ হচ্ছে যিশুখ্রিস্টের জন্মের বর্ষগণনার কাল। খ্রিস্টের জন্মের পরে আমরা ২০২৫ বছর পার হয়ে এসেছি। প্রয়াত পুণ্যপিতা পোপ ফ্রান্সিস গত বছর এই বছরটিকে একটি বিশেষ পুণ্যবর্ষ হিসাবে ঘোষণা করেছেন। সেই জন্যই কাথলিক মণ্ডলীতে এই বছরটি পালিত হচ্ছে খ্রিস্টজয়ন্তী বা জুবিলী বর্ষ হিসাবে। আর এই জয়ন্তী বা জুবিলীবর্ষের মূলভাব হলো […]

শিশুদের অব্যক্ত বাক্য (মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে যে সকল শিক্ষার্থী আহত ও নিহত হয়েছে)

by Barendradut

ফাদার সাগর কোড়াইয়া কে জানতো আজকের ক্লাসই হবে কোমলমতিদের শেষ ক্লাস; আকাশ থেকে আগুনের গোলা হয়ে নেমে আসবে বিমান। এই শিশুগুলোই প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে পাইলট হয়ে আকাশে উড়ার স্বপ্ন দেখতো। অনেকে আবার ঘুমের ঘোরে প্রজাপতির ডানা মেলে আকাশে ভাসতো। আজ সেই বিমানই মৃত্যুদূত। টিচাররা ক্লাসে কবিতা-ছড়া, ইংরেজি ও অঙ্কের হিসাব বুঝাতে ব্যস্ত। সকালে মায়ের […]

জুলাই মাসে পোপ মহোদয়ের প্রার্থনার উদ্দেশ্য “অবধারণ পদ্ধতিতে গঠনের জন্য প্রার্থনা করা”

by Barendradut

কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি এসো আমরা প্রার্থনা করি যাতে আমরা জানতে পারি কীভাবে অবধারণ করতে হয় এবং কীভাবে খ্রিস্টিয় জীবনের পথ বেছে নিতে হয়  এবং যে-পথ যিশুখ্রিস্ট ও মঙ্গলসমাচার থেকে আমাদের দূরে নিয়ে যায় তা বর্জন করতে হয়। প্রথমেই আমাদের জানতে হয় “অবধারণ” শব্দের অর্থ কী?  “অবধারণ” হচ্ছে জানার পদ্ধতি বা প্রক্রিয়া, ধারণা বা জ্ঞান […]

গভীর আঁধারে আলোর খোঁজ

by Barendradut

সিরিজ ১  ভোরের আলো তখনো ফোটেনি, ঘুম জড়ানো চোখে আমি দাদার হাত ধরে রওনা দিতাম। ঠান্ডা বাতাসে কাঁপা কাঁপা শরীর, কিন্তু দাদার উষ্ণ হাত ছিল আশ্বাসের মতো। পায়ের নিচে শিশির ভেজা ঘাস, মাথার উপর তখনো থমকে থাকা চাঁদের আলোয় চারপাশে ছায়া আর আলোয় গাঁথা এক অপার্থিব জগৎ—সব মিলিয়ে এক রহস্যময় দৃশ্যপট। দুরুদুরু বুকে কালি বাড়ি […]