Posts by Barendradut

11311140 of 1336 items

সাধু আন্তনীর মহাপর্ব ও তীর্থোৎসব

by Barendradut

স্থান: সাধু আন্তনীর গির্জা, কাতুলী, মথুরাপুর ধর্মপল্লী। তারিখ: ১৩ মে ২০২২, শুক্রবার, সকাল ৯:৩০ ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১৩ মে ২০২২ খ্রিস্টাব্দ, মথুরাপুর সাধ্বী রীতা’র ধর্মপল্লীর অধীনন্থ কাতুলী গ্রামে পাদুয়ার সাধু আন্তনীর তীর্থোৎসব উদযাপিত হবে। এ উপলক্ষে সকল মানত আকাঙ্খী, মানত পূরণার্থী, পুণ্যার্থী […]

পাবনায় কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন

by Barendradut

“কারিতাস বাংলাদেশ: ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা”- এ মূলসুর ঘিরে কারিতাস বাংলাদেশ গতকাল পাবনা জেলার চাটমোহর উপজেলার সেণ্ট রীটাস্ হাইস্কুলের হল রুমে সুবর্ণজয়ন্ত উদযাপন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো সৈকত ইসলাম উপজেলা নির্বাহী অফিসার চাটমোহর উপজেলা এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, […]

হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

by Barendradut

গত ১০ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ; হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী স্থাপিত হবার পর নার্সারি, কেজি, প্রথম, তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ শ্রেণি’র ২০২২ শিক্ষাবর্ষের ছাত্র, ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের নিয়ে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় যা প্রতিষ্ঠানের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে স্মৃতির পাতায়। এতে অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত […]

নাটোরে শিশু সুরক্ষা সেমিনার অনুষ্ঠিত

by Barendradut

শিশুদের জ্ঞান বৃদ্ধি ও সার্বিক গঠন জরুরী। এছাড়াও শিশুদের নিরাপত্তার বিষয়ে সমগ্র বিশ্ব, দেশ ও ধর্মপ্রদেশ গুরুত্ব দিয়ে থাকেন এমনটি বলেছেন নাটোর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিনো, পিমে শিশু সুরক্ষা সেমিনারে উল্লেখ করেন। গত ১১ মার্চ ২০২২ খ্রিস্টাব্দে নাটোর মরিময় স্কুল ও ভবানীপুর সাধু ফ্রান্সিস জেভিয়ার স্কুলের মোট ১৭ জন শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে নাটোর মরিময় স্কুল প্রাঙ্গণে […]

‘লূর্দের রাণী মারীয়া বনপাড়া ধর্মপল্লীতে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন

by Barendradut

গত ৮ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দে রোজ মঙ্গলবার ‘লূর্দের রাণী মারীয়া, বনপাড়া ধর্মপল্লীতে “নারী পুরুষের সমতা, টেকসই আগামীর নিশ্চয়তা” এ মূলসুরের উপর ভিত্তি করে দিনব্যাপী ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন করা হয়। পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করা হয়। খ্রিস্টযাগে প্রধান পুরোহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার লিপন প্যাট্রিক রোজারিও। তিনি তাঁর উপদেশে বলেন, “নারী মানে- ভালবাসা, প্রেম-প্রীতি, […]

ফৈলজানা ধর্মপল্লীতে শিশুমঙ্গল দিবস উদযাপন

by Barendradut

বিগত ০৬ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ রোজ রবিবার সাধু ফ্রান্সিস জেভিয়ারের ধর্মপল্লী, ফৈলজানায় শিশুমঙ্গল দিবস পালিত হয়। দিবসের মূলসুর ছিল ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত’। সকাল ৯:০০ ঘটিকায় শিশুরা শোভাযাত্রা করে গীর্জায় প্রবেশ করে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন পালক পুরোহিত ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও, সিএসসি; সাথে উপস্থিত ছিলেন সহকারী পালক পুরোহিত ফাদার বিকাশ কুজুর, সিএসসি। খ্রীষ্টযাগের উপদেশে […]

পোপের তপস্যাকালীন বাণী : আমরা যেন কখনো ক্লান্তি না মানি

by Barendradut

ফাদার সুনীল রোজারিও। বরেন্দ্রদূত প্রতিবেদক ভূমিকা : ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস, ২০২২ খ্রিস্টাব্দের তপস্যাকালীন বাণীর পটভূমিকায় গালাতীয়দের কাছে সাধু পৌলের পত্র থেকে উল্লেখ করেন, “আমরা যেন সৎ কাজ করেই চলি, কখনো ক্লান্তি না মানি। কেনো না আমাদের কাজে যদি শিথিলতা না আসে, তাহলে আমরা ঠিক সময়ে ঠিক ফসল পাবই। তাই বলি- এসো, যতক্ষণ সময়-সুযোগ আছে, […]

মথুরাপুর ধর্মপল্লীতে নারী দিবস উদযাপন-২০২২

by Barendradut

৮ই মার্চ ২০২২ মথুরাপুর ধর্মপল্লীতে খ্রিস্টযাগের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। পোপ মহোদয় যে মূলসুর দিয়েছেন- “টেকসই ভবিষ্যত গঠনে নারী-পুরুষের সমতা”। সেই একই মূূলসুরের উপর ভিত্তি করেই আজকের এ নারী দিবস পালন করা হয়। এ অনুষ্ঠানে মোট ৫০ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন সহকারী পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন। […]

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন-২০২২

by Barendradut

৮ই মার্চ রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে “টেকসই ভবিষ্যত গঠনে নারী-পুরুষের সমতা”-এ মূলভাবের উপর ভিত্তি করে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন করা হয়। এতে রাজশাহী ধর্মপ্রদেশের শহরের আশে-পাশের ৫টি ধর্মপল্লী থেকে মোট ১০৫ জন অংশগ্রহণ করেন। সকাল ৮ টায় আগমন ও রেজিস্ট্রেশন করা হয়। সকাল ৯ টায় পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করা হয়। খ্রিস্টযাগে […]

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন

by Barendradut

আগামী ০৮ই মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। আর এই দিবস উপলক্ষ্যে সকল নারীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যদি এই নারী দিবসের ইতিহাস সম্পর্কে জানতে চাই , তাহলে দেখব যে, ১৮৫৭ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পোশাক কারখানার নারী শ্রমিকরা শ্রম ঘন্টা ৮ ঘন্টা নির্ধারণ, শিশুশ্রম বন্ধ, নিম্ন -মজুরী ও মজুরি বৈষম্য ইত্যাদির প্রতিবাদে রাজপথে […]