সংবাদদাতা: সিস্টার রুলিতা খালকো


বোর্ণী ধর্মপল্লীর অন্তর্গত সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২৮ আগষ্ট বিশপ জের্ভাস রোজারিও, প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও, রাজশাহী ধর্মপ্রদেশের উন্নয়ন কর্মকর্তা ফাদার উইলিয়াম মুর্মু, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, অন্যান্য ফাদার, সিস্টার ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন। আশীর্বাদ প্রার্থনা পর বিশপ সকলকে শুভেচ্ছা জানান এবং নতুন ভবন নির্মাণ কাজে জড়িত সকলের মঙ্গল কামনা করেন। উল্লেখ্য যে, ২৭ আগষ্ট ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মার্ডী, ফাদার উইলিয়াম মুর্মু, ফাদার বাবলু কোড়াইয়া ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণের উপস্থিতিতে যার যার ধর্মমতে প্রার্থনার মধ্য দিয়ে নতুন বিদ্যালয় ভবনের কাজ উদ্বোধন করা হয়।

Please follow and like us: