সংবাদদাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ
সাধু জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লী, মুন্ডুমালাতে প্রদান করা হয়েছে প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার। ২৫ অক্টোবর বিভিন্ন গ্রামের ৫০জন ছেলে-মেয়েকে এই সংস্কার প্রদান করা হয়। প্রার্থীদের পূর্বেই ধর্মপল্লীতে রেখে প্রস্তুতিমূলক ধর্মশিক্ষা দেওয়া হয়।
খ্রিস্টযাগের উপদেশে ফাদার বার্ণাড টুডু বলেন, প্রথমবার তোমরা যিশুকে গ্রহণ করতে যাচ্ছ। তাই তোমাদের হৃদয় মন প্রস্তুত রাখা ও পবিত্র থাকা অবশ্যই উচিত। এখন থেকে যেহেতু যিশু তোমাদের হৃদয়ে থাকবেন, তাই পাপ করবে না, পিতামাতাকে সম্মান করবে। এটি তোমাদের জন্য একটি নতুন যাত্রা। এ যাত্রায় যিশুকে সবসময় তোমাদের সঙ্গে রাখবে। ঈশ্বরকে ভালবাসবে ও তাঁর কথা শুনবে।
খ্রিস্টযাগের পর প্রার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয়।
Please follow and like us:




