সংবাদ

601610 of 1460 items

আন্ধারকোঠা ধর্মপল্লীতে গাব্রিয়েল সম্প্রদায়ের ব্রাদারদের আগমন

by Barendradut

শিক্ষার আলো ছড়িয়ে দিতে গাব্রিয়েল সম্প্রদায়ের ব্রাদারগণ আন্ধারকোঠা ধর্মপল্লীতে আসেন। এতে স্থানীয় কৃষ্টির নাচ-গানের মাধ্যমে তাদের বরণ করে নেন গ্রামবাসী। ১৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকালে ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের পরিকল্পনা নিয়ে জায়গা পরিদর্শনে আসেন ভারতের রাচি প্রদেশের গাব্রিয়েল সম্প্রদায়ের প্রবিন্সিয়াল ব্রাদার বিজয়সহ আরো ৬ জন ব্রাদার। সকলকে ফুলের মালা এবং পাহাড়িয়া নৃত্যের মাধ্যমে বরণ […]

সেমিনারিয়ান ডেভিড পিটার পালমা’র ডিকন প্রার্থী পদে মনোনয়ন

by Barendradut

আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডেভিড পিটার পালমা’র ডিকন প্রার্থী পদে মনোনয়ন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিওসহ ফাদার, ব্রাদার, সিস্টার ও স্থানীয় খ্রিস্টভক্তগণ। ১২ জানুয়ারি মাল-পাহাড়িয়া কৃষ্টিতে বিশপকে বরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই মনোনয়ন অনুষ্ঠানের খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। তিনি তার উপদেশে ডিকন প্রার্থী ডেভিড পিটার পালমা’র মনোনয়ন […]

শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী ভূতাহারায় ডিকন প্রার্থীদের নির্জন ধ্যান

by Barendradut

ধর্মপ্রদেশীয় যাজক হবার মানসে এ বছর ১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ১০জন ভাই রাজশাহী ধর্মপ্রদেশের শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী ভূতাহারায় এক সপ্তাহের নির্জন ধ্যানে অংশগ্রহণ করেন। নির্জন ধ্যান পরিচালনা করেন পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর শিক্ষক ও শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী এর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার লুইস সুশীল পেরেরা। ১ জানুয়ারি রাতে শুরু হয়ে ৭ জানুয়ারি দুপুর পর্যন্ত […]

ফাদার সুনীল দানিয়েল রোজারিও’র ৭৪ জন্ম বার্ষিকী উদযাপন

by Barendradut

আজ ৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রোজ সোমবার রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ ভবনে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয় ফাদার সুনীল দানিয়েল রোজারিও’র ৭৪ তম জন্ম বার্ষিকী। জন্মদিন ‍উপলক্ষ্যে খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন ফাদার সুনীল দানিয়েল রোজারিও নিজেই। তাঁর সহার্পিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ফাদার নিখিল […]

রাজশাহী হলিক্রস স্কুল এন্ড কলেজে “শিক্ষক সেমিনার”

by Barendradut

“শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ৪ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ রোজ শনিবার ভাবগাম্ভির্যতা এবং আনন্দঘন-মনোরম পরিবেশে হলিক্রস স্কুল এন্ড কলেজ, রাজশাহী ও মুক্তিদাতা হাই স্কুলের যৌথ আয়োজনে রাজশাহী শহরে অবস্থিত দুটি স্কুলের কর্মরত প্রায় ৩৫ জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে সারাদিন শিক্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সকলের স্বতঃস্ফুর্তভাবে সেমিনারে অংশ গ্রহণ করেন। […]

চাঁদপুকুরে বিশপ জের্ভাস রোজারিও’র পালকীয় সফর ও বাস্কেট বল কোর্ট উদ্বোধন

by Barendradut

চাঁদপুকুরে বিশপ জের্ভাস রোজারিও’র পালকীয় সফর গত ৩১.১২.২০২৩ খ্রিস্টাব্দে শান্তিরাজ খ্রিস্ট কাথলিক ধর্মপল্লী চাঁদপুকুরে পরম শ্রদ্ধেয় প্রভু বিশপ জের্ভাস রোজারিও পালকীয় সফরে আসেন। মালপুকুরের খ্রিস্টবিশ্বাসীগণ নৃত্যের মধ্যদিয়ে মিশনের প্রবেশ গেইট এর সামনে থেকে প্রভু বিশপকে মিশনের অফিস প্রাঙ্গণে আনা হয়। অতঃপর, সাঁওতাল কৃষ্টি অনুসারে মা-বোনেরা তাঁর পাঁ ধোয়ান ও মাল্য প্রদান করেন। অনুভূতি প্রকাশ করতে […]

ফৈলজানা র্ধমপল্লীতে বিবাহের র্সুবণ ও রজত জয়ন্তী উদযাপন

by Barendradut

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রোজ রবিবার, ফৈলজানা সাধু ফ্রান্সিস জেভিয়ার র্ধমপল্লীতে অত্যন্ত ভাব-গাম্ভীর্য  ও জাঁক-জমক সহাকারে তিন জোড়া দম্পতির বিবাহিত জীবনের র্সুবণ ও রজত জয়ন্তী উদযাপন করা হয়। ফৈলজানা গ্রামের মি. পল রোজারিও ও মিসেস আগাথা তেরেজা দম্পত্তি তাদের বিবাহিত জীবনের র্সুবণ জয়ন্তী উদযাপন করেন। অন্যদিকে, একই গ্রামের মি. জীবন কোড়াইয়া ও মিসেস বীণা […]

রাজশাহী ধর্মপ্রদেশে বাংলাদেশস্থ ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডালের পালকীয় সফর

by Barendradut

গত ২৭ ডিসেম্বর বাংলাদেশস্থ ভাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ কেভিন রান্ডাল রাজশাহী ধর্মপ্রদেশে পালকীয় সফর করতে আসেন। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও ও ভিকার জেনারেল ফাবিয়ান মারান্ডী তাঁকে বিমান বন্দর থেকে বরণ করে বিশপ ভবনে নিয়ে আসেন। নূনসীয়কে নিয়ে বিশপ মহোদয় বিশপ ভবনে উপস্থিত হলে পর তাঁকে সান্তালী নাচের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এতে রাজশাহী […]

শোক সংবাদ

by Barendradut

গত ২৬/১২/২০২৩ সাধু যোসেফের ধর্মপল্লী রহনপুরে অন্তরগত রাঙ্গামাটিয়া গ্রামের ফাদার বার্ণার্ড টুডুর বোন আগাথা টুডু অসুস্থতা ও বার্ধ্যক জনিত কারণে ইহলোক ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি বেশ কয়েক মাস যাবত অসুস্থতা ও হৃদরোগ জনিত কারণে বিছানাগত ছিলেন। ২৬/১২/২০২৩ খ্রিস্টাব্দে দুপুর ২:০০ টায় তার অন্ত্যেস্টিক্রিয়া সম্পন্ন হয়। উক্ত অন্ত্যেস্টিক্রিয়ায় রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার […]

মারীয়াবাদ ধর্মপল্লী, বোর্ণীতে গোশালা ঘরের ছবি অংকন প্রতিযোগিতা

by Barendradut

গত ২৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রোজ শনিবার মারীয়াবাদ ধর্মপল্লী, বোর্ণীতে বড় দিন বা প্রভু যিশুর জন্মাতিথি পালনের প্রস্তুতি হিসেবে ৯ দিন পবিত্র খ্রিস্টযাগের পর ‘নভেনা প্রার্থনা’ করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও প্রতিদিন পবিত্র খ্রিস্টযাগ ও নভেনা প্রার্থনার পর গোশালা ঘর অংকন প্রতিযোগিতা হয়। এতে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ৭৫ জন ছেলেমেয়ে অংশগ্রহণ […]