সংবাদদাতা: ফাদার মিন্টু যোহন রায়
ভূতাহারা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে পালকীয় সন্মেলন। বিশপ জের্ভাস রোজারিও কর্তৃক প্রদত্ত পালকীয় পত্রের মূলসুর:“খ্রিস্টবিশ্বাসে আমরা প্রেরিত: ‘হায়রে আমি মঙ্গলসমাচার যদি প্রচার না করি’(১ করিন্থীয় ৯:১৬) এর আলোকে পালকীয় সন্মেলন অনুষ্ঠিত হয়। ২৫ আগষ্ট অনুষ্ঠিত সন্মেলনে মূলসুরের আলোকে স্থানীয় বাস্তবতায় কীভাবে মঙ্গলবাণী প্রচার করা যায় সে বিষয়ে বক্তব্য প্রদান করেন সহকারী পুরোহিত ফাদার যোহন মিন্টু রায়। অবৈধ বিবাহ রোধে আমাদের করণীয় এবং সমাজ কাঠামো সক্রিয়করণ বিষয়ে আলোচনা করেন ফাদার পাত্রাস হাঁসদা ও অনিল সরেন।
এছাড়াও ছিল পালকীয় পত্রে দেওয়া প্রশ্নের আলোকে দলীয় আলোচনা, রিপোর্ট পেশ ও মুক্তালোচনা। পালকীয় সন্মেলনে ২ জন ফাদার, ৪ জন সিষ্টার, ২৩ জন প্রার্থনা পরিচালক, ৪ জন কাটেখিস্ট, ২৪ জন মানঝি হারাম, ৬ জন যুব প্রতিনিধি ও ৪ জন শিক্ষকসহ মোট ৭০ জন অংশগ্রহণ করেন।




