বনপাড়া ধর্মপল্লীতে মা মারীয়ার শুভ জন্মদিন উদযাপন
গত ৮ সেপ্টেম্বর বনপাড়া ধর্মপল্লীতে মা মারীয়ার শুভ জন্মদিন উদযাপন করা হয়। এদিন সকাল ৯.০০ টায় মহাখ্রিস্টযাগ উৎসর্গ করেন বনপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার দিলীপ এস কস্তা। সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন আরও ২ জন ফাদার, ৪ জন সিস্টার সহ প্রায় ৪০০ জন খ্রিষ্টভক্ত। মারীয়া সংঘের উদ্যোগে জন্মদিন উদযাপনেরন পূর্বে ৯ দিন নভেনা ও খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। […]














