সংবাদ

721730 of 1461 items

ফাদার এ্যামিলিও স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩

by Barendradut

চাঁদপুকুর ধর্মপল্লীর অধিনস্থ ফাদার এ্যামিলিও স্পিনেল্লী মোমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে গত ১১ আগস্ট ২০২৩ বাকরইল স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ফাদার এ্যামিলিও স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩। উক্ত ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রধান লক্ষ্য হলো ফাদার এ্যামিলিও স্পিনেল্লীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তাঁর গৌরবময় স্মৃতিকে ধরে রাখা। শ্রদ্ধেয় ফাদার এ্যামিলিও দীর্ঘ দিন চাঁদপুকুর ধর্মপল্লীতে তাঁর যাজকীয় সেবাকাজ করে গেছেন। […]

রাজশাহী ধর্মপ্রদেশে সেবারত সিস্টারদের সেমিনার

by Barendradut

আগস্ট ১০-১২, ২০২৩ খ্রিস্টাব্দে ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে ‘ব্রতীয় জীবনে খ্রিস্টবিশ্বাসের দায়িত্ব: মিলন, অংশগ্রহণ ও প্রেরণ’ মূলসুরের উপর ভিত্তি করে ধর্মপ্রদেশে সেবারত সিস্টারদের জন্য খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে সেমিনারের আয়োজন করা হয়। এতে ৩৩ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানসূচীতে রাখা হয় পবিত্র আরাধনা, উদ্ধোধনী পর্বসহ পরিচিতি পর্ব, শিক্ষণীয় সিনেমা, বাইবেল সহভাগিতা, মূলভাবকে দু’টি অংশে […]

মুশরইল ধর্মপল্লীতে পালন করা হলো বিশ্ব আদিবাসী দিবস

by Barendradut

গতকাল ৯ আগস্ট সাধু পিতরের ধর্মপল্লী মুশরইলে পালন করা হলো বিশ্ব আদিবাসী দিবস। অনুষ্ঠানটি মূলত সাধু পিতর সেমিনারির সেমিনারিয়ানদের উদ্যোগে আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় জাতিসংঘের মহাসচিব আন্তনি গুতরেস কর্তৃক বেঁধে দেওয়া এই বছরের প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে আদিবাসী দিবসটি উদযাপন করা হয়। প্রতিপাদ্য বিষয়টি ছিলো “আন্তনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণরাই মূল।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন […]

মারীয়া সংঘের আলোচনা সভা

by Barendradut

সাধু পৌলের গির্জা, কাটাডাঙ্গা ধর্মপল্লীতে ০৭ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ সোমবার তারিখে বিশ্ব রাণী মারীয়া সংঘের আলোচনা সভা করা হয়। আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল “সিনোডাল মণ্ডলি : মারীয়া সংঘের দায়িত্ব – মিলন, অংশগ্রহণ এবং প্রেরণ”। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে মারীয়া সংঘের সদস্যারা মোট ৩০ জন এই আলোচনা সভায় সক্রিয় অংশগ্রহণ করেন। দিনের কার্যক্রম শুরু হয় […]

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে এইচএসসি ২০২৩ ব্যাচের বিদায় ও মঙ্গলানুষ্ঠান

by Barendradut

গত ৬ আগস্ট বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মঙ্গলানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ও গভর্নিং বডির সভাপতি শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস কস্তা, আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শাখার ইনচার্জ ফাদার পিউস গমেজ, সহকারী অধ্যাপকবৃন্দ, প্রভাষকগণ, একাদশ শ্রেণির ও বিদায়ী ছাত্র – ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব […]

সুরশুনিপাড়া ধর্মপল্লীতে পিতা-মাতাদের নিয়ে সেমিনার

by Barendradut

গত ৫ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশের  ন্যায় ও শান্তি কমিশন এবং পরিবার জীবন কমিশন এর আয়োজনে  সুরশুনিপাড়া ধর্মপল্লীতে পিতা-মাতাদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম হতে  পিতা- মাতাগণ অংশগ্রহণ করেন। সেমিনারের শুরুতে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া এই সেমিনারের […]

বনপাড়া ধর্মপল্লীতে ধর্মপ্রদেশীয় যাজক ও পাল-পুরোহিতদের প্রতিপালক সাধু জন মেরী ভিয়ান্নীর পর্ব উদযাপন

by Barendradut

গত ৪ আগষ্ট বনপাড়া ধর্মপল্লীতে সাধু জন মেরী ভিয়ান্নীর পর্ব জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে। সাধু জন মেরী ভিয়ান্নী হলেন সকল ধর্মপ্রদেশীয় যাজক ও পাল- পুরোহিতদের প্রতিপালক। এদিন ফাদারদের পর্ব উপলক্ষে সকাল ৬.০০ টায় পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয় শোভাযাত্রা সহকারে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার দিলীপ এস কস্তা এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন আরও ৩ জন ফাদার। […]

মুণ্ডুমালা ধর্মপল্লীর পর্ব দিবস উদযাপন ও পবিত্র খ্রিস্টপ্রসাদ সাক্রামেন্ত প্রদান

by Barendradut

রাজশাহী ধর্মপ্রদেশের মুণ্ডুমালা সাধু জন মেরী ভিয়ান্নীর ধর্মপল্লীতে গত ৪ঠা আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার পালন করা হয় ধর্মপল্লীর পর্ব দিবস এবং এক‌ই সাথে বালক-বালিকাদের প্রথম পবিত্র খ্রিস্টপ্রসাদ সাক্রামেন্ত প্রদান করা হয়। এ উপলক্ষে ধর্মপল্লীতে সকাল ৯:৩০ মিনিটে সা‌ঁওতাল নাচ ও কৃষ্টি অনুযায়ী যাজকগণদেরকে পা ধোয়ার মধ্য দিয়ে ধর্মপল্লীতে বরণ করে নেওয়া হয়। এরপর শুভেচ্ছা […]

রাজশাহী ধর্মপ্রদেশে কর্মরত কাটেখ্রিস্ট মাস্টার ও কাটেখ্রিস্ট সিস্টারদের নবায়ন কোর্স ২০২৩ খ্রিস্টাব্দ

by Barendradut

গত ১ থেকে ৪ আগস্ট রাজশাহী ধর্মপ্রদেশীয় বিবলিক্যাল ও ক্যাটেকেটিক্যাল কমিশনের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘ মিলন, অংশগ্রহণ ও প্রেরণধর্মী মণ্ডলিতে মঙ্গলবাণী প্রচারে কাটেখ্রিস্টদের করণীয় বিষয়ক সেমিনার। এতে ১৩ টি ধর্মপল্লী থেকে মোট ২৩ জন কাটেখ্রিস্ট অংশগ্রহণ করেন। ১ আগস্ট বিকেলে কাটেখ্রিস্টগণ খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে একত্রিত হয় এবং ২ আগস্ট উদ্বোধনী খ্রিস্টযাগ উৎসর্গ […]

বোর্ণীতে পালিত হলো আহ্বান দিবস – ২০২৩ খ্রিস্টাব্দ

by Barendradut

“ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই, তাই ফসলের মালিককে মিনতি জানাও তিনি যেন তার শষ্যক্ষেত্রে কাজ করার লোক পাঠিয়ে দেন” এই মূলসুরকে কেন্দ্র করে ২৬ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ বোর্ণী ধর্মপল্লীতে পালিত হলো আহ্বান দিবস- ২০২৩। বুধবার সকালে পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার প্রেমু রোজারিও এবং সহার্পিত […]