সংবাদ

821830 of 1462 items

বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘের যাজকদের নবায়ন কোর্স

by Barendradut

গত ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দে ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপস্ হাউজে অবস্থিত সামাজিক গঠন প্রশিক্ষণ কেন্দ্রে ২০০০-২০০৬ খ্রিস্টাব্দ সময়সীমার মধ্যে অভিষিক্ত ধর্মপ্রদেশীয় যাজকদের নিয়ে নবায়ন কোর্স অনুষ্ঠিত হয়। নবায়ন কোর্স মূল বিষয় ছিল: বর্তমান জগত: যাজকীয় জীবন এবং পালকীয় দায়িত্ব ও চ্যালেঞ্জ। বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘ (বিডিপিএফ) এর আয়োজনে ও ময়মনসিংহ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘের […]

সুরশুনিপাড়া ধর্মপল্লীতে প্রাক্ বিবাহ প্রশিক্ষণ ও পর্ব উদযাপন

by Barendradut

কানুপাড়া গ্রামে মহাসমারোহে পর্ব   উদযাপন : গত ২৫ এপ্রিল ২০২৩ কানুপাড়া গ্রামে সাধু মার্ক এর পর্ব অত্যন্ত ভাব গাম্ভির্যপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপন করা হয়। আর এই পর্বের প্রস্তুতি স্বরূপ বিশেষ প্রার্থনা ও নভেনা প্রার্থনা করা হয়। পর্বের দিন সকালে সান্তালী কৃষ্টিতে ফাদার ও ব্রাদারকে বরণ করে নেওয়া হয়। সকাল ১০:১৫ মিনিটে শোভাযাত্রা সহযোগে পবিত্র খ্রিস্টযাগ শুরু […]

ক্যাথিড্রাল ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশের বিসিএসএম-এর রজত জয়ন্তী উৎসব উদযাপন

by Barendradut

“শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠায় যুবাদের সক্রিয় অংশগ্রহণ” এই মূলসুরকে সামনে রেখে গত ২১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দে ক্যাথিড্রাল ধর্মপল্লীতে বিসিএসএম (রাজশাহী ধর্মপ্রদেশ)-এর পঁচিশ বছরের রজত জয়ন্তী উৎসব পালন করা হয়। এ উৎসবে সভাপতিত্ব করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি: দেবেন্দ্রনাথ উরাঁও উপ-সচিব, বাংলাদেশ সরকার, […]

অষ্টম শ্রেণীর মেয়েদের আহ্বান বিষয়ক সেমিনার

by Barendradut

  ১৮-২০ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ রাজশাহী পালকীয় সেবাকেন্দ্রে রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারিনীদের জন্য কমিশনের উদ্যোগে অষ্টম শ্রেণীর মেয়েদের জন্য ‘যিশুর আহ্বান : মিলন, অংশগ্রহণ ও প্রেরণ’-মুলসুরের উপর ভিত্তি করে আহ্বান বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। এতে ৭০ জন মেয়ে, বিভিন্ন সম্প্রদায় থেকে আগত ১০ জন সিস্টার, ৫ জন ভলেন্টিয়ার ও কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল […]

উত্তর ভিকারিয়া পর্যায়ে পবিত্র শিশু মঙ্গল দিবস উদযাপন

by Barendradut

“শিশুরাই মিলন, অংশগ্রহণ ও প্রেরণের আদর্শ” উক্ত মূলসুরের উপর ভিত্তি করে রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ার ৮ টি ধর্মপল্লীর শিশুদের নিয়ে বিগত ১৮ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার ‘যীশু হৃদয় কাথলিক ধর্মপল্লী, বেনীদুয়ারে পবিত্র শিশু মঙ্গল দিবস উদযাপন করা হয়। রাজশাহী ধর্মপ্রদেশীয় পিএমএসের পরিচালক ফাদার পিউস গমেজ এর সহার্পিত পবিত্র খ্রিস্টযাগে  উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত […]

“লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী, বনপাড়াতে দক্ষিণ ভিকারিয়া পর্যায়ে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন”

by Barendradut

“শিশুদের সাথে পথ চলি, প্রভু যিশুর গল্প বলি”এই মূলসুরের আলোকে গত ১৫ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী, বনপাড়াতে অতি আনন্দের সাথে দক্ষিণ ভিকারিয়া পর্যায়ে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত শিশুদের সংখ্যা ছিল ১৭৩ জন, শিশুদের এনিমেটর ৩৭, শিশু পরিচালিকা সিস্টার ৬ জন অর্থাৎ সর্বমোট  ২০৬ জন। সকাল ৯.৩০ ঘটিকায়, […]

যুবক-যুবতীদের প্রায়শ্চিত্তকালীন নির্জন ধ্যান – ২০২৩

by Barendradut

“পিতার কাছে ফিরে এসো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাধু পিতর ধর্মপল্লীতে ‘১ এপ্রিল’ ২০২৩, যুবক-যুবতীদের প্রায়শ্চিত্তকালীন নির্জন ধ্যান অনুষ্ঠিত হয়েছে। নির্জন ধ্যানের সূচনালগ্নে ৯:৩০ মিনিটে শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুর্মু শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর নির্জন ধ্যানের প্রধান বক্তা শুদ্ধেয় ফাদার বিশ্বনাথ মারান্ডী মুলসূরকে কেন্দ্র করে মূল্যবান বক্তব্য উপস্থাপনা করেন। ১১:০০ টায় পাপস্বীকারের পর পবিত্র খ্রিস্টযাগ […]

যুবা সেমিনার ও প্রায়শ্চিতকালীন নির্জন ধ্যান-২০২৩ খ্রিস্টাব্দ

by Barendradut

জাতীয় যুব দিবস-২০২৩ এর মূলসুর- “মারীয়া উঠে সঙ্গে সঙ্গে যাত্রা করলেন” এই একই মূলসুর নিয়ে গত ৩১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চাঁদপুকুর ধর্মপল্লীতে মোট ৬৯ জন যুবক-যুবতীদের নিয়ে অনুষ্ঠিত হলো যুব সেমিনার ও প্রায়শ্চিতকালীন নির্জন ধ্যান। কারণ যুবারা মণ্ডলির প্রাণশক্তি এবং আগামী দিনের নেতৃত্বদানকারী। তাই, যুবাদের নিয়ে চিন্তা সকলেরই। যেন যুবারা সঠিক যত্নের মধ্য […]

পবিত্র পরিবার ধর্মপল্লীতে যুবক-যুবতীদের নির্জনধ্যান ও তপস্যাকালীন আধ্যাত্মিক প্রস্তুতি

by Barendradut

গত ৩১শে মার্চ পবিত্র পরিবার ধর্মপল্লীতে যুবক-যুবতীদের নিয়ে নির্জনধ্যান ও তপস্যাকালীন আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করা হয় । সকাল ১০:১৫ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে নির্জনধ্যান আরম্ভ করা হয়। রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লী থেকে শ্রদ্ধেয় ফাদার শ্যামল জেমস্ গমেজ, পবিত্র পরিবার ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমাকে সাহায্য করতে আসেন। এই নির্জন ধ্যানে অংশগ্রহণ করেন […]

রাজশাহী ধর্মপ্রদেশে যাজকদের যাজক দিবস উদযাপন এবং পুণ্য তেল আশির্বাদ অনুষ্ঠান

by Barendradut

গত ৩০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ রোজ বৃহ:স্পতিবার রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ’স হাউজে অনুষ্ঠিত হয় যাজকবর্গের সভা। এতে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপসহ রাজশাহী ধর্মপ্রদেশে কর্মরত সকল যাজকগণ উপস্থিত ছিলেন। সকাল ৯:০০ টায় প্রার্থনা, বাইবেল পাঠ ও গানের মধ্যদিয়ে যাজকবর্গের অধিবেশন শুরু হয়। দুপুর ১২:৩০ টা পর্যন্ত এ অধিবেশন চলে। বিকাল ৩:০০টায় শুরু হয় যাজকবর্গের জন্যে পুণ্য সপ্তাহের প্রস্তুতিমূলক […]