বরেন্দ্রদূত সংবাদদাতা
রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও নবাগত রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ২০ এপ্রিল সৌজন্য সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী হলিক্রস স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন পালমা, সিএসসি, পালকীয় সেন্টারের পরিচালক ফাদার সাগর কোড়াইয়া, কারিতাসের কর্মকর্তা ফ্রান্সিস কিস্কু, অন্যান্য ফাদার ও সিস্টারগণ।
বিশপ জের্ভাস রোজারিও নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা রাজশাহীবাসী আপনাকে পেয়ে আনন্দিত। আমরা খ্রিস্টান সম্প্রদায় বিভিন্ন প্রয়োজনে আপনার সহযোগিতা পেলে কৃতজ্ঞ থাকবো।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বিশপ, ফাদার, ব্রাদার ও সিস্টারদের আমার অফিসে আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশ বরাবরই অসাম্প্রদায়িক একটি দেশ। আপনাদের বিভিন্ন অনুষ্ঠান ও প্রয়োজনে আপনাদের পাশে থাকতে অব্যশই চেষ্টা অব্যাহত থাকবে এবং নিজেকে সৌভাগ্যবান মনে করবো।




