সংবাদদাতা: ফাদার লরেন্স বিশ্বাস

ময়মনসিংহের বিরিশিরির ডন বসকো সেমিনারীতে অনুষ্ঠিত হয়েছে ‘এসো, দেখে যাও’ প্রোগ্রাম। ২৫ জুন উদ্বোধনী দিনে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন জয়পুরহাট ডন বসকো স্ট্রস স্কুলের অধ্যক্ষ ফাদার লরেন্স বিশ্বাস, এসডিবি।

‘এসো, দেখে যাও’ প্রোগ্রামে ঢাকা, রাজশাহী, জয়পুরহাট, দিনাজপুর ও ময়মনসিংহ ধর্মপ্রদেশের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চারদিনব্যাপী এই কর্মসূচিতে সালেসিয়ান ফাদার ও ব্রাদারগণ আহ্বান, খ্রিস্টিয় জীবন এবং সালেসিয়ান আধাত্মিকতা বিষয়ক বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন। শেষদিনে অংশগ্রহণকারীরা নির্জনধ্যানে অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের জীবনের আহ্বান আবিষ্কারের সুযোগ পায়।

সালেসিয়ান ফাদারদের দ্বারা আয়োজিত ‘এসো, দেখে যাও’ প্রোগ্রাম অংশগ্রহণকারী যুবকদের বিশ্বাসে আরও দৃঢ় হতে, সালেসিয়ান জীবনধারা সম্পর্কে জানতে এবং নিজেদের জীবন আহ্বান (Vocation) নিয়ে গভীরভাবে চিন্তা করার একটি মূল্যবান সুযোগ করে দেয়।

 

Please follow and like us: