সংবাদদাতা: ফাদার আলবার্ট বকুল ক্রুশ
লূর্দের রানী মারীয়া ধর্মপল্লী, বনপাড়াতে ৬৪ জন ছেলে-মেয়েকে প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদান করা হয়েছে। ২৬ জুন শুক্রবার প্রার্থীদের প্রথম পাপস্বীকার শোনার মধ্য দিয়ে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করা হয়।
২৮ জুন প্রার্থীগণ অত্যন্ত আনন্দিত ও পবিত্র অন্তর নিয়ে রবিবাসরীয় খ্রিস্টযাগে যিশুকে প্রথমবারের মতো গ্রহণ করে। পবিত্র খিস্টযাগ উৎসর্গ করেন বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা। তিনি উপদেশে প্রার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যে পবিত্র অন্তর নিয়ে যিশুকে গ্রহণ করছ, আজীবন সেই পবিত্রতা ধরে রাখবে এবং নিয়মিত পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ সাক্রামেন্ত গ্রহণ করবে।
খ্রিস্টযাগের পর প্রার্থীদের স্মারক চিহ্নস্বরূপ কার্ড, রোজারীমালা ও পবিত্র ক্রুশ উপহার প্রদান করা হয়।
Please follow and like us:




