সংবাদদাতা: মৃদুল পালমা
শক্তিমতি কুমারী মারিয়া ধর্মপল্লী, বোর্ণীতে অনুষ্ঠিত হলো বাইবেল এবং ওয়াইসিএস সেমিনার। ২ আগস্ট খ্রিস্টযাগের মধ্য দিয়ে সেমিনারটি শুরু হয়। সেমিনারে ২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও।
সেমিনারে উপস্থিত ছিলেন বোর্ণী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া, ফাদার উত্তম রোজারিও, ফাদার সুরেশ পিউরীফিকেশন, সিস্টার লুসি, এসসি, বোর্ণী ধর্মপল্লীর অন্যান্য ফাদার ও সিস্টারগণ। প্রদ্বীপ প্রজ্জ্বলন, বাইবেল পাঠ ও উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ফাদার সুরেশ পিউরীফিকেশন ‘খ্রিস্টবিশ্বাসে জীবন গঠন ও ওয়াইসিএস এর মূলমন্ত্রে অগ্রযাত্রা’ বিষয়ের উপর আলোচনা করেন। ‘পবিত্র বাইবেলের শিক্ষার আলোকে জীবন গঠন ও মঙ্গলবাণীর সুমন্ত্রণায় পথচলা’ মূলভাবের আলোকে কথা বলেন ফাদার উত্তম রোজারিও।
এরপর ফাদার সুমিত ব্লেইস কস্তা, সিস্টার রুলিতা খালকো ও সিস্টার তার্সিলার নেতৃত্বে বাইবেল কুইজ এবং পুরষ্কার বিতরণ করা হয়।




